somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শিখা রহমান
কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। "কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।"

কেবলই ভালোবাসি (পাগলামির পংক্তিমালা - ২)

১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই মেয়ে!!
আমার ‘ক্লিওপেট্রা,
ভালোবাসা মানে কি জানো?

খুবই সহজ…'শুধু 'তুমি'।
'তুমি' আর 'তুমি'। স্রেফ 'তুমি'।
আমার 'তুমি', আমার সারাবেলা।
কি প্রচন্ড সে ভালোবাসা জানো?

সকাল নেই, বিকেল নেই, সাঁঝ নেই, রাত্রি নেই, দুপুর নেই…
কেবল ভালোবাসি আর ভালোবাসি।
বিরতিহীন ক্লোজডোর ভালোবাসা।

অফিস ডেস্কে বসে ভালোবাসি।
কিবোর্ডে খটাখট করতে করতে ভালোবাসি।
বসের বিরক্তিকর লেকচার শুনতে শুনতে ভালবাসি।
সুন্দরী রিসেপশনিস্টকে গুড মর্নিং
কিংবা সায়োনারা বলতে বলতে ভালোবাসি।
হাবা সাবঅর্ডিনেটকে হাসিচ্ছলে ধমকাতে ধমকাতে ভালোবাসি।

বুক ভরা নিকোটিনের ধোঁয়া ছাড়তে ছাড়তে ভালোবাসি।
ক্যাফেটেরিয়ায় স্যান্ডউইচ কিংবা রোল চিবোতে চিবোতে ভালোবাসি।
অসহ্য ট্রাফিক জ্যামে বিরক্ত হতে হতে ভালোবাসি।
ক্লান্তি ছাপিয়ে সিঁড়ি ভাঙ্গতে ভাঙ্গতে ভালোবাসি।
লিফটের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোবাসি।

ঘরে ঢুকে কাপড় ছাড়তে ছাড়তে ভালোবাসি।
ইয়োগার আসনে মেডিটেশন করতে করতে ভালোবাসি।
আনমনে স্যুপের চামচ নাড়তে নাড়তে ভালোবাসি।
টিভির রিমোর্ট এলোমেলো চাপতে চাপতে ভালোবাসি।
বিছানায় গড়াতে গড়াতে ভালোবাসি।
অবাধ্য চোখদুটো বুজতে বুজতে ভালোবাসি।

ভাবতে ভাবতে ভালোবাসি,
আবার না ভেবেও ভালোবাসি।
আদতে ভালোবাসা সে অক্সিজেন।
বাঁচার ভারি সুখ.......

© শিখা রহমান

সিরিজের আগের পংক্তিমালারাঃ

নন্দিণী আর শুভঙ্কর (পাগলামির পংক্তিমালা - ১)

বিঃ দ্রঃ একদা অন্তর্জালের নিঝুমপুর নামের এক অলীক শহরে জয় নামের চল্লিশ ছুঁই ছুঁই এক সদ্যজাত যুবক ভালোবেসে ফেলেছিল অরণী নামের এক বিদ্যুৎশিখাকে।

যখন দেখা তখন দু’জনেই সংসারী। বসবাস দুই গোলার্ধে আর মাঝখানে অনতিক্রম্য সমুদ্র। দিগন্তরেখা পেরিয়ে ক্ষুদেবার্তায় চলতে থাকে টুকটাক আলাপচারিতা, নুন হলুদের গন্ধ মাখা দাম্পত্যের মাপজোখ আর স্বপ্নমাখা পাগলামি।

ওদের কখনোই কোন গল্প ছিলো না। কিছু একান্নবর্তী স্বপ্ন ছিলো। শুধু পরষ্পরকে সাথে নিয়ে বেঁচে থাকা ছিলো...সেই খাপছাড়া কবিতার মতো, পংক্তিমালায় অন্ত্যমিল নেই। অথচ স্রোতস্বিনী অন্তহীন বয়ে চলার ছন্দ আছে।

ঐ দুজনের গোপন ভালোবাসাবাসির আর পাগলামির নিত্যসঙ্গী ছিলাম আমি। জানতে চেয়েছিলাম কৌতুহলী হয়ে একবার “কেমন করে দেখা হল, দেখা হয় তোমাদের?” অরণী হেসে উঠে বলেছিলো “যেমন করে বিদ্যুৎশিখার সঙ্গে আকাশের দেখা হয়, হঠাৎ করে চমকে যাওয়ার মতো। এখানে ওখানে রাস্তা ঘাটে তো প্রায়ই দেখতে পাই ওকে, যেমন করে ছায়া দেখে তার অবয়বকে।“

ওদের দুজনের শুধু ছিলো, শুধুমাত্র রয়ে গেছে হৃদিভরা একরাশ পাগলামি!! তাদের আবীর মাখানো কথোপকথনগুলো লিখে রাখতে ইচ্ছে হলো অনেক আলোকবর্ষ পেরিয়ে এমনই হঠাত দেখা হয়ে যাওয়া কোন জয় আর অরণীর জন্যে!! “যারা ভালোবাসে, ভালোবেসে জ্বলে, জ্বলে পৃথিবীর দিগন্তকে রাঙিয়ে দেয় ভিন্ন এক গোধূলি-আলোয়, তাদের সকলেরই অনেক আপন-কথা, গোপন-কথা রয়ে গেছে এর ভিতরে।“
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৬
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×