somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শিখা রহমান
কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। "কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।"

অঙ্গীকার

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"I know a girl...she puts the Colours inside of my World!!"

সেই মেয়েটা,
যাকে দেখলেই বুকের মাঝে ডানা মেলে লক্ষ প্রজাপতি...
যার পোরসেলিন ত্বকে পিছলে যায় আলো...
একবার শুধু
তার চোখে চোখ রেখে দেখো ওই নিখুঁত মেয়েটার আত্মায় অজস্র বলিরেখা এঁকেছে কষ্ট।

তার শব্দে যাদু, তার দেহ ভঙ্গীমায় মুগ্ধ হয়ে থমকে যায় সময়...
তার কবিতারা ভালোবাসার কথা বলে...
অহর্নিশ তার শব্দেরা বুনে চলে আনন্দ আশা স্বপ্নের মায়াজাল...
একবার শুধু
হৃদয় দিয়ে শুনে দেখো তার শব্দেরা লেখা আলতা রঙ বুকের রক্তে...
তার কবিতারা দাঁড়িয়ে ফায়ারিং স্কোয়াডের সামনে...

তাকে ছুঁয়ে দিলেই লক্ষ যোজন পেরিয়ে মনেরা বসে পাশাপাশি...
ওই আঙুলে যে বিদ্যুৎ খেলা করে,তা দিয়ে পুড়িয়ে দেয়া যায় পুরোটা শহর...
তাকে ছুঁয়ে দিলেই পাশাপাশি পথ হাঁটো তুমি ছায়াপথে, ভয়ংকর সুন্দর...
একবার শুধু
তার হাত মুঠিবদ্ধ করে বুঝে নাও আঙুলদের ভয়ার্ত কাপঁন...

একবার শুধু
বুঝে নাও সেই মেয়েটার সন্ত্রস্ততা...
চেয়ে দেখো তার রক্তাক্ত বুকে সামাজিক নখের আচঁড়...
বুঝে নাও সে দাঁড়িয়ে সমাজের উদ্যত বেয়োনেটের সামনে সম্পুর্ন একা...

তাকে দেখলেই তুমি জেনে যাও
এই সেই মেয়ে যে রাঙিয়ে দেয় তোমার ভুবন...
অথচ তার ভুবন সাদাকালো...তার পৃথিবী ধূসর...
সেই মেয়েটাকে দেখলে তুমি তার আচঁলে মেখে দিও রং...
তার অন্ধকার আকাশে উড়িয়ে দিও একশো ফানুস...

তাকে শুধুই ভালোবেসো না...তার ভালোবাসা শুধু সমর্পণ নয়, অংগীকারও দাবী করে...
When you see her, don't just fall for her...RISE ALONGSIDE HER...

© শিখা রহমান

ছবিঃ আমার তৈরী করা
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৪
২০টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×