
বাংলাদেশ - সাময়িক সময়
শহিদ আল ইসলাম
৭১ এর পূর্বেও কথা বলা হত বাংলাতে
শুধু স্বাধীন মানচিত্রটা ছিল না পাওয়া,
প্রজন্মের পরে সেই স্বাধীনভাবে বলাতে
আজো প্রবাহিত হয় অভিশপ্ত হাওয়া।
জন্মভূমি বাংলার বাঙালিদের রক্তে
স্বাধীন তো তারা করেছে,
সাময়িক সময় গত হতেই
আবর্জনা বেরেই চলেছে।
স্বাধীন দেশ, বাংলাদেশ
স্বাধীনতা, বাংলা ভাষা
মায়ের ভাষা, বিকৃত নেশা
স্বরেয়, স্বরেয়া (অ,আ), পড়া বাদ
ইংলিশ মিডিয়া্মে, সভ্য ভাষা
স্বাধীন ভাষা, ক্রমশ হত্যা
বাল্য শিক্ষা, টুট টুট টুট
সবুজ শ্যামল এ দেশ, আমার সোনার বাংলা
পাশাপাশি মিলেমিশে, আমি তোমায় ভালবাসি
দূর্গন্ধ মনূষত্বের নয়, তোমার আকাশ তোমার বাতাস
বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



