somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাড়ি; অনন্য সৌন্দর্যের প্রতীক

০১ লা জুন, ২০১৬ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাঁচশো বছর আগে ফরাসি দেশে যখন ব্যপক হারে পুরুষদের দাড়িসাফাই নামক কূকর্ম শুরু হয়, তখন এক নারী আক্ষেপে বলেছিল, "আজ হতে পৌরুষ্যময় প্রদীপ্ত-চুম্বনের তৃপ্তি হতে ফরাসি নারীরা চিরতরে বঞ্চিত হয়ে গেল!" সে আক্ষেপের সুর আজও কালের পাতায় ঝলমলে।
পুরুষের পৌরুষ্যের অন্যতম সুন্দর নিদর্শন 'দাড়ি'। এ সুন্দরকে যারা ছেঁচে ফেলেন, আল্লাহর রাসুল (সঃ) তাদের ঘৃণা করেছেন; তাদের উপর লা'নতের দোয়া করেছেন। "যে নারী পুরুষের বেশ ধরে, আর যে পুরুষ নারীর বেশ ধরে উভয়ের উপর লা'নত।"

রুচি বিকৃতির অবাধ প্রবাহে আজ নারীদেরও রুচি গেছে বিগড়ে। এজন্য তাদেরও দাড়িহীন মূখ দেখতে আর ঘৃণা লাগে না, যদিও দাড়িওলা নারীমূখ
দেখে সকলেই আঁৎকে ওঠেন। ইদানিং ইউটিউবের বদৌলতে দাড়িওলা নারীমূখ অনেকেই ফেইসবুকে আপলোড করেন আর উদ্দেশ্য থাকে এটাই, দেখ- কী আশ্চর্যজনক দৃশ্য! নারী মূখে দাড়ি! কিন্তু নিজেরাই যে দাড়িহীন নারী হয়ে গেছেন একথা কী খেয়াল রাখেন? এসকল দাড়িহীনদের কয়টি চুড়ি, বালা আর ত্রিপিছ পরে পুরাই নারী হয়ে যাওয়া কী ভাল নয়; হাফ নারী হওয়ার চেয়ে! দা, চাক্কু, গেন্থী কোদাল নিয়ে কীভাবে নিজের গালে হালচাষে বসেন; খুবই আশ্চর্যকথা!

বেশ ক'বছর আগে আমার পাশের গ্রামের একজন জোয়ানের হঠাৎ মৃত্যু হয়। রাতে খাবারদাবার শেষে ঘুমাতে গিয়ে সকালে আর ঘুম থেকে উঠেন নি! সে-ই ছিল শেষ ঘুম! পরদিন নামাজে জানাজায় যখন তার নতুন তরতাজা শেইভ করা মূখের চিত্র দেখি যেখানে ছিল ব্লেইডের অনেকগুলো ছোট্ট ছোট্ট আচড়, আর এতে তার চেহারার যে কী দৃশ্য হয়েছিল আমি আজও তা ভুলতে পারি না। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসে দাখিল করুন- এই দোয়া করছি। কিন্তু সেদিনের দৃশ্য আমার আত্মায় যে আতঙ্ক তৈরি করেছে তা হয়তো আমি সারাজীবন নিয়ে বেড়াবো! চিন্তা করুন একবার, যদি এমন হয় যে, শেইভ করে স্মার্ট ভেখ ধরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তবে আপনার এ স্মার্টনেস কী কোন কাজে আসবে? এ নারীচিহ্ন নিয়েই আপনাকে জওয়াব দিতে হবে! যেখানে এ নারীচিহ্নের উপর রাসুলের লা'নত বর্ষিত হচ্ছে হরদম।

এটা এমন এক ধরনের অপরাধ যার উপর আপনি সার্বক্ষণিক দাঁড়িয়ে থাকেন। মনে করুন একজন লোক কারো সাথে ঝগড়া করলো অথবা সিনেমার অশ্লীল দৃশ্য দেখতে বসলো তারও চেয়ে জঘন্য পাপ যিনা করলো; এ সকল মারাত্মক পাপ এমন যে, একজন মানুষ যতক্ষণ এ অপকর্ম করে ততক্ষণ সে গোনাহের মধ্যে লিপ্ত থাকে। যখনি সে এ হীনকর্ম থেকে বেরিয়ে যায়, সে তখন গোনাহ থেকেও বেরিয়ে যায়। কিন্তু দাড়ি রাখার ওয়াজিব/সুন্নাতে মুয়াক্কায়দা তরক করলেন তো আপনি চব্বিশঘণ্টার একটি চক্রগোনাহে নিক্ষপ্ত হলেন। আল্লাহ আমাদের এ চক্রগোনাহ থেকে মুক্তি দিন- আমীন।

ইসলামী আন্দোলনের অনেকেই ইদানিং দাড়ি রাখেন না! এ কেমন কথা? জীবনটাই আল্লাহর রাহে ছেড়ে দিলেন আর দাড়ি রাখার হিম্মত করতে পারলেন না! বদনসিব ছাড়া আর কীইবা বলা যায়। এ উদাহরণ এমন যে লোকটার হাতে জামা, কিন্তু সে উলঙ্গ! অনেকে বলতে পারেন শুধু দাড়ি'র উপর ইসলাম নয়; জেনে রাখা উচিত- দাড়িহীন ধারণাও ইসলামে নেই। যদি কোন বিশেষ সিচুয়েশান তৈরি না হয় যেখানে জীবনের ঝুকি বিদ্যমান অথবা সাংগঠনিক পরামর্শের আলোকে দাড়ি'র উপর হাত লাগয়েছেন; সে ভিন্ন কথা। কিন্তু স্বাভাবিক তৎপরতায় কীভাবে আপনি সমাজে চলেন দাড়িহীন হয়ে- লজ্জ্বা লাগে না? কমপক্ষে ওয়াজিব আদায় হবে এমন পরিমান যদি না রেখে এড়িয়ে চলেন যুক্তিবলে, তবে মনে রাখবেন আপনার কুযুক্তির চেয়ে আল্লাহর উপহার মূখে লাগিয়ে চলার ফজিলত আপনি আল্লাহর কাছ থেকে বুদ্ধিবলে ছিনিয়ে নিতে পারবেন না।
আজকের আলোচনায় অনেকেরই মাথা বিগড়ে যেতে পারে! কিন্তু ইসলামী আন্দোলনের সাথে জড়িত এমন কেউ আশাকরি বিতর্ক তৈরি করবেন না। যারা
অনৈসলামিক আদর্শের সাথে জড়িত প্রতিবন্ধদের উপর আমাদের কোন হাত নেই। তারা শয়তানের হাওয়ালায়..
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৬ রাত ২:১০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×