somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ-জাতি নিয়ে আমি আর মোটেও চিন্তিত নই!

০৯ ই জুন, ২০১৬ ভোর ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"আমি এসেছি আমার উট ফেরত নিতে। আর, ঐ ঘরের মালিক যিনি তিনিই তা রক্ষা করবেন।" মহা-দুর্যোগের সময় অত্যন্ত স্পষ্ট উচ্চারণে আবরাহা'র সামনে দাঁড়িয়ে এ কথা-ই বলেছিলেন মহানবী (সঃ)-এর দাদা আবদুল মুত্তালিব।
রাসুল (সঃ)-এর জন্মের প্রায় দশ বছর পূর্বে বাদশাহ আবরাহা এসেছিল পৃথিবীর প্রথম এবাদত গৃহ পবিত্র কা'বা ধ্বংস করতে । প্রান্তরে বিচরণ করা কোরাইশদের উটপাল ধরে নিয়ে যায় আবরাহার সিপাহিরা । মহানবীর দাদা আবদুল মুত্তালিব গেলেন গ্রেফতার হয়ে যাওয়া উটগুলো ছাড়িয়ে আনতে। তখন আবরাহা বলেছিল, "আমি শুনেছিলাম তুমি জ্ঞানী লোক! আজ যখন তোমাদের উপাসনাগৃহ ধংসের মুখোমুখি তখন তুমি এসেছো তুমার উটের জন্য!"
আবদুল মুত্তালিব তখনই সে ঐতিহাসিক দীপ্ত উচ্চারণ করেছিলেন; "আমি এই উটপালের মালিক, তাই আমি এসেছি আমার উটগুলো ছাড়িয়ে নিতে, আর কা'বা-র মালিকতো আমি নই অন্য একজন! তিনিই তার রক্ষার ব্যবস্থা করবেন!'- কতো সত্য হয়েছিল তার সে কথা। সে পাওয়া যাবে সুরা ফিল পড়লে।
আজ বাংলার আকাশে যে ভয়ংকর মেঘ উন্মদ গর্জনে বর্ষেছে তার জন্য আমি মোটেও চিন্তিত নই। আমি চিন্তিত পরিপূর্ণভাবে আমাকে নিয়ে! কীভাবে আমি আমার পরিবার নিয়ে এ ফিৎনার মোকাবিলায় আত্মরক্ষা করে ঠিকে থাকবো? কিভাবে দুর্বল হয়ে যাওয়া ঈমানেরে কোনরকম বাঁচিয়ে রাখবো? অথবা এই দুর্যোগকালীন সময়ে সঠিকভাবে বেচে থাকার পদ্ধতিই বা কী? এ প্রশ্নগুলো আমায় প্রচণ্ডভাবে আলোড়িত করে।
ইসলামের উপর যে বিশ্বজনীন হামলা এসেছে এর মোকাবিলায় আমি আক্রমণ করবো, না আত্মরক্ষায় কৌশলি হবো- এ নিয়ে ভাবনায় পড়ে আছি।
রাসুলুল্লাহ (সঃ) বলেছেন, "শীঘ্রই মানুষের উপর এমন এক সময় উপস্থিত হবে যে, তার দ্বীনকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে। দ্বীনকে রক্ষার জন্য সে একস্থান থেকে অন্যস্থানে, এক গুহা থেকে অন্যগুহায় এবং এক পাহাড় থেকে অন্য পাহাড়ে শিয়ালের মতো পালিয়ে ফিরবে। প্রশ্ন করা হলো, ইয়া রাসুলুল্লাহ (সঃ)! সে কোন ব্যক্তি এবং কখন তা হবে? তিনি বললেন, যখন পাপ ব্যতিরেকে জীবিকা সংগ্রহ করা যাবে না। সে সময় উপস্থিত হয়ে গেলে সে তার পিতামাতার হাতেই বিনাশপ্রাপ্ত হবে। যদি পিতামাতা না থাকে তাহলে সে তার স্ত্রী-সন্তানদের হাতে বিনাশপ্রাপ্ত হবে। আরজ করা হল, ইয়া রাসুলুল্লাহ (সঃ) তা কীরূপে হবে? তিনি বললেন,অসচ্ছল অবস্থার জন্য তারা তাকে তিরস্কার করবে। যা পুত্রের পক্ষে সাধ্যাতীত তা-ই তার কাছে চেয়ে বসবে। ফলে পুত্র ধ্বংসের দারপ্রান্তে এসে পৌঁছবে।"
উমর (রঃ) হতে বর্ণিত অন্য হাদীসে আছে, "যখন তুমি লোকদেরকে তাদের ওয়াদা এবং আমানত ভঙ্গ করতে দেখবে এবং যখন তারা ঝগড়া বিবাদে লিপ্ত হবে। আমি বললাম, তখন আমরা কী করব? তিনি বললেন, তখন নিজ গৃহের মধ্যে আবদ্ধ হয়ে থাকবে। রসনা সংযত রাখবে। যা জানবে তা গ্রহণ করবে, যা জানবে না তা থেকে বিরত থাকবে এবং সে সময় নিজের কাজেই ব্যস্ত থাকবে। জনসাধারণের কাজ ত্যাগ করবে।"
আজ আমি চোখের সম্মুখে উজ্জ্বলভাবে সেই সমস্ত নিদর্শন পরিস্কার দেখতে পারছি আর ভয় করছি "আমি আমাকে কীভাবে হেফাজত করব?
আজ আমি আর দেশ, জাতি, সমাজ, রাষ্ট্র নিয়ে আজ মোটেও চিন্তিত নই"।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৬ ভোর ৪:৫১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×