somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইলিশ মাছ এবং বাঙালি হওয়ার বাসনা

১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফ্রিজের ভেতর ভাত ভিজিয়ে রেখে সকালে ইলিশ মাছ দিয়ে ভুড়িভোজনের মাধ্যমে বাঙালি হওয়ার বাসনা শহুরে মধ্যবিত্তের আবিস্কার। এ শ্রেণির লোকেদের পহেলা বৈশাখের অনুষ্ঠান শুরু হয় পান্তাভাত-ইলিশ খাওয়ার মধ্য দিয়ে। অন্তত এক টুকরো ইলিশ না হলে এদের বৈশাখের অনুষ্ঠান মাটি হয়ে যাবে।

পাশ্চাত্যের অনুকরণে অতি-আধুনিক হওয়ার প্রচেষ্ঠায় প্রতিনিয়ত আমাদের পশ্চাৎদেশ ক্ষয় হয়ে যাচ্ছে। তাই এই একটি দিন আমরা বাঙালি হওয়ার নব আবিস্কারে পুলকিত হই। অমৌসুমেরকালে এখন এক হালি ইলিশের দাম ৩২ হাজার টাকা পর্যন্ত ওঠেছে। কোরবানির গরুর মতো ইলিশ মাছও দর্শনীয় জিনিসে পরিনত হয়েছে। এটা কিনে এখন কেউ ব্যাগের মধ্যে রাখেন না। হাতে ঝুলিয়ে বীরের বেশে বাড়ি ফিরেন। দাম যতো বেশিই হোক না কেন ইলিশ কেনার মধ্যেও যে একটা বাহাদুরি ব্যাপার আছে এটা এদের হাসি মুখ দেখলেই বুঝা যায়।

বাংলাদেশের বেশির ভাগ মানুষই নিম্নমধ্যবিত্ত। এরা গ্রামে বাস করে। একসময় এদের বেশিরভাগ লোকেরই সকালের খাবার ছিল পান্তাভাতের সাথে পেঁয়াজ ও মরিচ। কখনো কখনো সকালে গরম ভাতের সাথে শুঁটকি অথবা আলু অথবা বেগুন পুড়িয়ে তৈরী ভর্তা। সময়ের সাথে তাল মিলিয়ে খাদ্যভ্যাসের হয়তো পরিবর্তন হয়েছে কিন্তু এদর সংখ্যা এখনো নেহায়েত কম নয়।

পান্তা-ইলিশকে মধ্যবিত্ত তাদের জাতে ওঠার স্মারক হিসেবে সুকৌশলে ব্যবহার করছে। রমনাবটমূল কেন্দ্রিক যে মধ্যবিত্ত শ্রেণি প্রচন্ড গরমে বৈশাখি পোষাক পড়ে হাত ধরাধরি করে রাজপথে শরীক হয় তারা তার নিম্ন মধ্যবিত্তের ইতিহাসকে স্মরণে রেখেও ভুলে যেতে চায়। সে কাঁচামরিচ পেঁয়াজকে ভুলে যেতে চায় অথবা এটাকে নিম্নশেণির হিসেবে গন্য করে তার জাতে ওঠার ইচ্ছাকে চরিতার্থ করতে চায়। এই আকাংখাকে সলজ্জভাবে ধারণকরে শহরে বসবাসকারী গামেন্টর্সকমীসহ নিন্মবিত্তরাও এতে শরীক হয়। চড়াদামে ইলিশ না কিনতে পারলে সে জাটকা দিয়ে হলেও বাঙালি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে চায় না।

ইলিশ মাছ যেহেতু দূলর্ভ এবং দামী সেহেতু এটি খেলে উচ্চবিত্তের মান-সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনাও খুব কম। সেতো আরা নিম্মবিত্তের মতো পেঁয়াজ-মরিচ দিয়ে ভাত খেতে পারে না! তার অবস্থান জারি রেখেই সে বাঙালি থাকতে পারে। নিম্নবিত্তের বড় হওয়ার আকাংখা এবং উচ্চবিত্তের নিজের অবস্থান জারি রাখার সংযোগসেতু হলো এই মহার্ঘ্য ইলিশ।
তাই বেঁচে থাকুক আমাদের বাঙালিত্ব বেঁচে থাকুক ইলিশ।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×