somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লন্ডনে ফুলেল শুভেচ্ছায় খালেদা জিয়াকে বরণ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন
বেগম বেগম খালেদা জিয়া। আজ বুধবার
স্থানীয় সময় সকাল ৭টায় (বাংলাদেশ সময়
বেলা সোয়া ১২টা) অ্যামিরেটস
এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হিথ্রো
বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের
ভিআইপি লাউঞ্জে খালেদা জিয়াকে বরণ
করে নেন লন্ডনে সাত বছর ধরে চিকিৎসার
জন্য থাকা বড় ছেলে তারেক রহমান নিজেই।
দীর্ঘ দিন পর মাকে কাছে পেয়ে সেখানে এক
আবেগঘন পরিবেশের তৈরি হয়। ছোট ছেলের
মৃত্যুর পর বড় ছেলের সাথে এই প্রথম সাক্ষাত
হয়।
নেত্রীকে স্বাগত জানাতে লন্ডন বিএনপি ও
এর অঙ্গ সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতা-
কর্মী-সমর্থক ও প্রবাসী বাংলাদেশী
বিমানবন্দরের বাইরে অপেক্ষমান ছিলেন।
তারা শ্লোগান ও পুষ্পবর্ষণের মধ্য দিয়ে
খালেদা জিয়াকে অভিনন্দন জানান।
বিমানবন্দর থেকে তারেক রহমান নিজেই
মাকে ড্রাইভ করে গন্তব্যে নিয়ে যান।
চিকিৎসা ও পরিবারের সদস্যদের সাথে
সাক্ষাতের এ সফরে বেগম জিয়া সেন্ট্রাল
লন্ডনের একটি হোটেলে উঠেছেন। নাতনি
জাইমা রহমান, পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও
ছেলে তারেক রহমানও এই হোটেলেই থাকবেন
বলে লন্ডন বিএনপি সূত্র জানিয়েছে। দু’একদিন
বিশ্রামের পর খালেদা জিয়ার চোখের ও
হাঁটুর চিকিৎসা শুরু হবে। হিথ্রো বিমানবন্দরের
পাশে সাফিটেল হোটেলে সাময়িক
বিরতিতে খালেদা জিয়া নেতাকর্মীদের
সাথেও সাক্ষাত করেছেন।
চেয়ারপারসনের এ সফরে যুক্তরাজ্যের
বিএনপিও উজ্জীবীত। নেত্রীকে স্বাগত
জানাতে বুধবার ভোর রাতে হিথ্রো
বিমানবন্দরে জড়ো হয়েছিল বিপুল সংখ্যক
নেতাকর্মী। বিমানবন্দরের লবি থেকে
বেরিয়ে ছেলে তারেক রহমান গাড়ি চালিয়ে
মাকে হোটেলে নিয়ে যান। বিমানবন্দরের
গেটের দুই পাশে দাঁড়িয়ে নেত্রীকে ফুল
ছিটিয়ে, শ্লোগান দিয়ে স্বাগত জানান
নেতাকর্মীরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল
আউয়াল মিন্টু, বিএনপির আন্তর্জাতিক
সম্পাদক মাহিদুর রহমান, মানবাধিকার বিষয়ক
সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ
অসীম, সাবেক প্রেস সচিব মুশফিকুল ফজল
আনসারী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ
মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ,
সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ
সালাম, সাবেক ছাত্রনেতা নসরুল্লাহ খান
জুনায়েদ, ব্যারিস্টার তারেক বিন আজিজ,
যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি
আবদুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ,
মুজিবুর রহমান মুজিব, আখতার হোসেন, লুৎফর
রহমান, সামাদ চৌধুরী মামুন, যুগ্ম-সাধারণ
সম্পাদক শহিদুল ইসলাম মামুন, ব্যারিস্টার
মওদুদ আহমেদ খান, তাজ উদ্দিন, শামসুর রহমান
মাহতাব, দফতর সম্পাদক নাজমুল হাসান জাহিদ,
যুবদলের আহ্বায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী
নিয়াজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির
আহমেদ শাহীন ও সাধারণ সম্পাদক আবুল
হোসেন, জাসাস সভাপতি এম এ সালাম প্রমুখ।
এর আগে মঙ্গলবার রাতে ঢাকা থেকে দুবাই
হয়ে যুক্তরাজ্যের পথে রওনা হন বেগম জিয়া।
দুবাইতে স্বল্পকালীন যাত্রাবিরতির পর
লন্ডনগামী ফ্লাইটে ওঠেন তিনি। দুবাইতে
ভিআইপি লাউঞ্জে অবস্থানকালে প্রবাসী
বাংলাদেশীরা খালেদা জিয়াকে শুভেচ্ছা
জানান।
খালেদা জিয়ার সফরকে কেন্দ্র করে
বিএনপির বহু নেতা এখন লন্ডনে অবস্থান
করছেন। তার সাথে ঢাকা থেকে গেছেন
উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, তাবিথ
আউয়াল ও একান্ত সচিব এ বি এম আব্দুস
সাত্তার। আমেরিকা, মালয়েশিয়া ও
থাইল্যান্ডে আগেই থেকেই অবস্থান করা
বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতাও
লন্ডনে গেছেন। ঈদুল আযহা উদযাপন শেষে
আগামী ১ অক্টোবর খালেদা জিয়ার দেশে
ফেরার কথা রয়েছে।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর সেই ভাষণ। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১০


জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

×