তুমি আমার বন্ধু হবে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমার বন্ধু হবে ?
ফুলের সাথে পাখির মত
চাঁদের সাথে হ্রদের মত
দিনের সাথে রাতের মত
মৃগের সাথে মায়ার মত ।
তুমি আমার বন্ধু হবে ?
বাণীর সাথে সুরের মত
নদীর জলে স্রোতের মত
শিশির ভেজা যুথির মত
বাদল ধোয়া কেয়ার মত ।
তুমি আমার বন্ধু হবে ?
বুকের মাঝে ক্ষতের মত
রিক্ত হৃদে স্মৃতির মত
ছিন্ন তারে গিঠের মত
কাজল ধোয়া আশুর মত ।
তুমি আমার বন্ধু হবে ?
চন্ডী সনে রামীর মত
শ্যামের সাথে রাধার মত
গোপাল সনে ধেনুর মত
শুকের সাথে সারীর মত ।
তুমি আমার বন্ধু হবে ?
মরুর বুকে জলের মত
কান্না ভেজা হাসির মত
খেয়ার ঘাটে মাঝির মত
অন্ধকারে আলোর মত ।
তুমি আমার বন্ধু হবে ?
বেদির সাথে দেবীর মত
রোদের সাথে মেঘের মত
আঁচল ভরা ফুলের মত
নীপের বনে পিকের মত ।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন