যদি একটা দিন বাঁচি,
তবে একটা বছর ভিক্ষা চাইবো
যদি একটা বছর বাঁচি,
তবে এক যুগ চেয়ে নেবো
যদি এক যুগ বাঁচি,
তবে পুরো জীবনটা ছিনিয়ে নেবো …..
তারপর,
এক মুঠো জ্বোছনার আলো ছড়িয়ে দেবো জীবনের ভাঁজে ভাঁজে
গলির মোরে; পথে, শহরে, নদের মোহনায়,
জল তরঙের খেলায়; আলো আঁধারীর মেলায়
অশ্বথের ছায়ায়, ঘরের কোণায়, ডোবা-নালায় ব্যাঁঙাচির ভেলায়
সর্বত্র পুঁতে দেবো ভালবাসার বীজ!
অতঃপর,
চেয়ে নেবো বিঘা খানিক জমিন
যেখানে কেবল তোমাতে আর আমাতে হবে ফসল ফলন!
যাদুর কাঁঠিতে চাঁদকে থামিয়ে দেবো এক রাত্তিরের জন্য
সময়ের পা জাপটে বেঁধে দেবো; পৃথিবীর সকল যান্ত্রীকতা নিশ্চল হয়ে পরুক
কেবল তুমি আর আমি ;
আর আমার ভিতর দ্বৈত স্বত্বার আগমন।
যদি একটা দিন বাঁচি…..
হাজার জনম বেঁধে দেবো কন্যা তোমার পা’য় !!
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


