
কতগুলো দিন ঘুরে ঘুরে ক্লান্ত শরীর নিয়ে-
নদীর তীরে নিশুতি রাত্রি নামে।
ঝলমল তারাদের আত্মীয়তাকে উপেক্ষা করে
চাঁদখানা নীলপরির সন্ধানে ঘোরে।
সেই কবেকার কথা! তুমি অথবা তোমার মতো এক মুখচ্ছবি
এঁকে গেল হৃদয়পটে-
তারপর যত্তসব বস্তা পঁচা ঢঙ নিয়ে কলম ধরা,
কবিতা না ছাই! হাবিজাবি আঁকিবুকি আর ব্যর্থ কালক্ষেপন।
কতগুলো দিন ঘুরে ঘুরে ক্লান্ত শরীর নিয়ে
নদীর তীরে হিংস্র হায়েনারা জেগে ওঠে।
চাঁদের আলোয় ওৎ পেতে থাকে শিকারি চোখ
চোখে তার বড় নেশা-
সাহসী সন্তান সে হাবিজাবি ঢঙে তার প্রবল অনীহা।
সুব্রত দত্ত
১০ জুন ২০১৬, রাত ১২টা ৩৫মিনিট।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৬ সকাল ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



