জ্ঞান বা প্রেমের সমকক্ষ নও তুমি-
এমনকি আমিও নেহাৎ তুচ্ছ।
ময়ূরের পুচ্ছ নাচা দেখে তুমি আমি ভুলি,
ভুলি মিষ্টি গন্ধে ভরা হাসনাহেনার দর্শনে,
ঠোঁটের সঙ্গে ঠোঁটের ঘর্ষণেও আমার বিহ্বল।
তাই জ্ঞান বা প্রেমের সমকক্ষ নই কেউ।
চোখে চোখ রেখে হৃদয়নদে ঢেউ ওঠে।
তুমি আমায় ভালোবেসে ভোলাও
আমি ভোলাই চুম্বনে।
অথচ প্রেম বা জ্ঞান অশরীরী-
তার কোনো আকার বা আকৃতি নেই।
ঈশ্বর যেমন থেকেও নিরাকার
তেমনি জ্ঞান ও প্রেম-
কিন্তু দেহের ওমে ছাই হয় সব।
দেহ, লাঙল, ভূমি আর নৌকার কারসাজিতে
উৎপন্ন হয় ফসলের পর ফসল।
সেখানে হাসেন ঈশ্বর-
হাসে জ্ঞান ও প্রেমদূত।
সুব্রত দত্ত
২১/০২/২০১৬ খ্রি:
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৬ রাত ৮:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




