somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বয়স ১ বছর ৫ দিন

২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বছর ঠিক এই সময় সামুতে যোগ দেয়া। প্রচণ্ড মানসিক পীড়ার ভেতর দিয়ে সময়গুলো পার করছিলাম। সামুতে এসে কয়েকটা পোস্ট দিলাম, কয়েকজন ব্লগারর মন্তব্যে আনন্দিত হয়ে পুরো রমজান মাসে বেশ কয়েকটা ব্লগ লিখে ফেললাম (যার অধিকাংশ যাচ্ছেতাই) এবং খুব ভালো সময় কাটালাম। তারপর জীবনের মোড় ঘুরতে থাকল। ব্যস্ততায় জড়িয়ে পড়তে পড়তে আর তেমন একটা সামুতে আসা হয় না। বিশেষত গত তিন/চার মাসে তো দু’একটা পোস্ট মাত্র। এইসব ব্যক্তিগত আজাইরা আলাপের একটা কারণ আছে। লেখালেখির একটা অসম্ভব শক্তি আছে। যারা লেখেন বা যারা সত্যিকার অর্থে লেখালেখিকে ভালোবাসেন, তারা তা আঁচ করতে পারেন। আমি সবকিছুতেই গা-ছাড়া ভাবে চলি বিধায় জীবনে কিছুই হতে পারছি না, হয়তো পারবও না। তাই লেখালেখির জগতেও তেমন-একটা জায়গা হয়নি। তবু বলব, লেখালেখিতে যারা আছেন, সত্য-সুন্দর-পবিত্রের পক্ষে থাকুন, কলমের কালিকে মহানবি শহিদের রক্তের থেকেও মূল্যবান বলেছিলেন, এখন আর কলম লাগে না, কিবোর্ডে বাটন চেপে বেরিয়ে আসে দীপ্তিময় অক্ষর যার অসীম শক্তিতে পুরোবিশ্বের চেহারা বদলানো সম্ভব।
খুব এলোমেলো কথা বলছি। হয়তো লেখার ভাষাটাই হারিয়ে যাচ্ছে। আসলে সামুতে বর্ষপূর্তির কারণে এই পোস্টটা লেখা। ধন্যবাদ জানাতেই এসেছি। ধন্যবাদ ব্লগের প্রতিষ্ঠাতা ও পরিচালকদের যারা এমন সুন্দর একটা লেখালেখির ওয়েবসাইট তৈরি করেছেন। আর সবচেয়ে বেশি ধন্যবাদ নিয়মিত, প্রবীণ ব্লগারদের যাদের অনুপ্রেরণায় এখানে অনেকটা স্বস্তিময় সময় পেয়েছিলাম। গতবছর এসময়টা ব্লগে খুব একটিভ ছিলাম তাদেরই প্রেরণায়। নবীনদের প্রতিও রইল ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×