somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লুনার ক্যালেন্ডার কেন সারা পৃথিবীর মানুষের জন্য একটাই হবে না ?

১৯ শে মার্চ, ২০২৬ সকাল ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Click This Link

উপরের লিংকে আমি আগেও বলেছিলাম, আল্-কুরআন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বিজ্ঞান । আর বিজ্ঞানের এই যুগে এসে আমরা মুসলিম জাতি কি আহম্মকের মত কাজই না করছি !!

চাঁদকে মানচিত্র ভিত্তিক ক্যালেন্ডারে পরিণত করেছি কার হুকুমে ?

হিলাল বা নবচাঁদ নিয়ে আল্লাহ কুরআনে কি বলেছেন ? সূরা বাক্বরহ্ এর ১৮৯ নম্বর আয়াতে আল্লাহ হিলাল বা নবচাঁদ সম্পর্কে বলেছেন, এটার উদয় ঘটানো হয় হজ্জ্ব এর সময় নির্ধারণ এবং মানুষের জন্য দিন, মাস ও বছর গননার জন্য ।

তো ? সেই নবচাঁদ উদিত হওয়ার ঘোষণা শুনে যখন হজ্জ্বের তারিখ নির্ধারণ করা হয়, সেটা যেহেতু সারা বিশ্বের মুসলিমরা মানেন, তাহলে বছরের অন্যান্য মাসের “নবচাঁদ” কেন আপনাকে চোখে দেখেই তবে ক্যালেন্ডার নির্ধারণ করতে হবে ? আপনার যে মুসলিম ভাই “নবচাঁদ” দেখে সারা দুনিয়াকে কয়েক সেকেন্ডের মধ্যে জানিয়ে দিলেন, সে কি আপনার ভাই নয় ? তার দেখা কি আপনার দেখা নয় ?

এই বোকামী আর কতকাল করবেন ?

এ বছরও সৌদি আরব রামাদান মাসের নবচাঁদ দেখা নিয়ে মিথ্যাচার করেছে । তাদের ঘোষণা শুনে বাংলাদেশের সরকারও বরাবরের মত চাঁদ দেখা কমিটি করে গতানুগিতকভাবে পরের দিন থেকে রমাদানের ক্যালেন্ডার রচনা করে নিলেন ? এটা কি কুরআনের ঐ আয়াতের সথে সাংঘর্ষিক নয় ? সৌদি সরকার তাদের ক্যালেন্ডার যেটা করেছে, সেটা অনুযায়ী “ বিজ্ঞানীদের কথা অমান্য করে এবারের রমাদানে তাদের আকাশে চাঁদ আবিষ্কার করলেন, যেখানে চাঁদ প্রাকটিক্যালী কোথাও দৃশ্যমান হওয়া সম্ভব নয় বলে জ্যোতির্বিজ্ঞানীরা বলে দিয়েছিলেন, সেখানে আমাদের দেশের সরকারও কি করে চাঁদ আবিষ্কার করেছিলেন ?

এসব ভন্ডামী আর কতকাল চলবে ?

পরিস্কার কথা । বৈজ্ঞানিক বিশ্লেষণের প্রেক্ষিতে পৃথিবীর যেখানেই নবচাঁদ দৃশ্যমান হওয়ার খবর মিলবে, সেই ঘোষণা শুনে বা দেখে সারা বিশ্বের মুসলিমদের ক্যালেন্ডার (মাস ভিত্তিক) একটাই নির্ধারিত হতে হবে । মুসলিম উম্মাহ কনসেপ্ট কি ? মুসলিম উম্মাহ মানচিত্র দিয়ে পৃথক করার কোন সুযোগ নেই । মুসলিম উম্মাহ ভাই ভাই । একটা শিকলের মত আবদ্ধ জাতি । সুতরাং যে মুসলিম পৃথিবীর যে কোন প্রান্ত থেকে “নবচাঁদ’ উদয়ের ঘোষণা দিবে, তার ঘোষণা শুনে সারা বিশ্বের মুসলিমকে লুনার ক্যালেন্ডারের মাস গননা মেনে নিতে হবে, এটাই সূরা বাক্বরহ এর ১৮৯ নম্বর আয়াতের দাবী ।

যারা এটা না মেনে চোখে চাঁদ দেখার উপর এখনো অটল রয়েছেন, তারা কুরআন এবং রাসুল(সঃ) এর সুন্নাহর এর আদেশ লংঘণ করছেন। কেননা রাসুল(সঃ) বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখ, চাঁদ দেখে রোজা ভাংগ । এর মানে এটা বোঝানো হয়নাই যে, আমার মুসলিম উম্মাহ এক ভাই ঘোষণা দিলেন, “আজ পৃথিবীতে নবচাঁদ উদয় হয়েছে, সেটা মানবেন না । কেননা আপনি তার দেখাকে অস্বীকার করে আপনার মুসলিম উম্মাহ কনসেপ্টকে নিজেই জবাই করছেন ।

অতএব এ ভুল ধারণা পরিহার করতে আরজ করছি । আর ভুল করবেন না । বহু করেছেন । এবার বিজ্ঞান মানুন । কেননা কুরআন হচ্ছে সারা জাহানের মধ্যে সবচেয়ে বড় বিজ্ঞান ।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০২৬ সকাল ৯:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমিও পারি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৪৬



জ্ঞানী মানুষ পড়ালেখা করে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। কেউবা পড়ালেখা করে একটি ভালো জবের জন্যে, কেউবা জ্ঞান আহরণের জন্যে, আবার কেউবা করে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্যে। আমি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভোজ

লিখেছেন ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪০


গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন

ফেরার ট্রেন

লিখেছেন Sujon Mahmud, ৩০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:১২


ঈদের ছুটিটা যেন চোখের পলকে শেষ হয়ে গেল। বারোটা দিন—ক্যালেন্ডারের হিসেবে ছোট, কিন্তু হৃদয়ের হিসেবে এক বিশাল পৃথিবী। সেই পৃথিবীতে ছিল হাসি, ছিল কান্না, ছিল ঘরের গন্ধ, ছিল প্রিয় মানুষের... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষক: একটি প্রগতিশীল (?) অগ্রযাত্রা

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১:০৮


আমি আসলে জন্মগতভাবেই খুব আশাবাদী মানুষ। সত্যি বলছি। ২৯ মার্চ ২০২৬ তারিখে যখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করল, আমি মনে মনে বললাম , অবশেষে কেউ... ...বাকিটুকু পড়ুন

×