শুভ জন্মদিন (কবিতা)
১৬ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গত বৎসর হয়তো ,
পৃথিবী যখন তার শেষ
ঘূর্ণনটি রেখেছিল ৷
প্রিয়ে একরাশ কু-
সংস্কারকে জোনাকির
আলোতে
করে নিয়ে এলে ৷
অপার সাগ্রহকে গলধকরণ
করে
দাড়িয়ে থাকা হয়েছিল
ঐচ্ছিক ঘনিষ্ঠতায় ৷
প্রিয়ার কন্ঠস্বরে কম্পিত
ধ্বনিত হয়নি বুঝি ?
শুভ জন্মদিন নামে !
শুভ জন্মদিন নামে !!
ধুমকেতু প্রেম অকস্মাৎ
আসে ,
নির্লিপ্ত তার স্ফুলিঙ্গ ৷
পৃথিবী ঈশ্বরের দাসত্ব
রাখতে
ঘুরে এলো আরো একটিবার ৷
একটি বৎসর কেটে গেল
সূর্য বৎসর গণনা করে করে ৷
পাখির নীড়টি পাখিদের
হলো ৷
এক পুরুষের অলংকারে
অন্য পুরুষ অলংকৃত ৷
ঘুরতে থাকা চাকা
বুমেরাং ঘুরে জমিনে শুয়ে
পড়ল ৷
তারপর !
তারপর !!
অনেক দিনের জমানো ধুলো
উড়ল ৷
বর্ষন হলো ৷
অতীত প্রেমেরা বন্দী হয়ে
নব্য প্রেমেদের পবিত্রতা
দেয় ৷
এখনও কেউ কেউ কানে
কানে বলে
"শুভ জন্মদিন" !
"শুভ জন্মদিন" !
অবিশ্বাসীর নিকট এ
শব্দসমূহ
নিরেট হাতে গড়া সংস্কার ৷
কু-সংস্কার !
কু-সংস্কার !!
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন