somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর সবথেকে ত্যাগ স্বীকারকারী মানুষটি কে?
'মা'।
পৃথিবীর কোন এক প্রান্তে আপনি আছেন, মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করুন, মা এখন কার কথা ভাবছেন। মা আপনার কথাই ভাবছিলেন। দিনের বেশির ভাগ সময়জুড়ে এই স্নেহময়ী মা'টি আপনার কথাই ভাবেন। সন্তানের সাথে মায়ের এই আত্ত্বিক সম্পর্ক ঐশ্বরিক। এর সাথে তুলনা হয় না সবথেকে ঘণিষ্ঠ বন্ধুটির সঙ্গে, একান্ত প্রেমিকা কিংবা স্ত্রীর সঙ্গে। কয়েকদিন আগে ঢাকাতেই এক মা তার সন্তানের মৃত্যুর খবর শুনে তিনতলা থেকে লাফ দিয়েছিলেন! শুধু মা বলেই এটা সম্ভব।

মানবজাতি ছাড়াও প্রকৃতিতে আরো কিছু বিচিত্র প্রাণী আছে যাদের মাঝে মা-প্রাণীটি সন্তানের জন্য অনেক ত্যাগ স্বীকার করে। কিছু আছে যারা নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করে!
বিবিসি অবলম্বনে এমনি কিছু মা-প্রাণীর আত্মত্যাগের কথা আজ আমি তুলে ধরছি-
১। আফ্রিকার হাতিঃ
আফ্রিকায় এক ধরনের হাতি আছে যারা ২২ মাস ধরে গর্ভধারণ করে! পৃথিবীর যত প্রাণী আছে, এমন কি মানুষসহ সবার মাঝে সবচেয়ে দীর্ঘতম গর্ভধারণ এটি!
২। এশিয়ার শিম্পাঞ্জিঃ
অরাংগুটান নামের এক প্রকার শিম্পাঞ্জী সুমাত্রায় পাওয়া যায়। এরা প্রাইমেট শ্রেণির মধ্যে সবচেয়ে দীর্ঘদিন(মানুষ ব্যতীত) তাদের সন্তানদের পালন-পালন করে। জংগলে কিভাবে খাবার সংগ্রহ করতে হবে, কিভাবে আত্মরক্ষা করতে হবে, এইসব প্রায় নয় বছর ধরে শুধু তাদের সন্তানদের শেখাতেই পেরিয়ে যায়!
৩। ঘাতক তিমি এবং এক ধরনের ডলফিনঃ
এই জাতীয় প্রাণীগুলো জন্মের পর প্রথম এক মাস না ঘুমিয়েই কাটিয়ে দেয়! তাদের গর্ভধারিণী মা'ও কি কম যায়! সন্তানের নিরাপত্তার জন্য সেও জেগে থাকে পুরো মাস জুড়ে!
৪। কালো মাকড়সাঃ
এই জাতের মা-মাকড়সা নিজের শরীরটাই উৎসর্গ করে তার রাক্ষুসে সন্তানদের জন্য! ৬০-১৩০ টি বাচ্চা-মাকড়সা প্রথমে ফোটে নি এরকম ডিমগুলো খেয়ে ফেলে। এরপর দুর্বল ভাইবোনদের খেয়ে ফেলে। অতঃপর তাদের জন্মদাত্রী মা'কেই খেতে শুরু করে! মা-মাকড়সা চাইলেই জাল ছিড়ে পালাতে পারে। কিন্তু তা না করে সে তার সন্তানদের উৎসাহ দিতে থাকে তার শরীর খেয়ে ফেলার জন্য!
৫। পোলার বিয়ারঃ
মেরু অঞ্চলের এই ভাল্লুকগুলো তাদের গর্ভধারনের আগে শরীরে ওজন বৃদ্ধি করে। প্রায় আট মাস যাবৎ গর্ভধারনের সময় তারা না-খেয়ে থাকে!
ফলে সন্তান জন্মের পর খুব সহজে চর্বিসমৃদ্ধ দুধ খেতে পায়।

শেষ করছি আমার শৈশবের একটি অভিজ্ঞতা শেয়ার করে-

আমার শৈশব কেটেছে গ্রামে। তখন আমার বয়স হয়তো ছয় সাত হবে। আমাদের বাড়িতে বেশ বড় নাদুস-নুদুস একটি মুরগী ছিল। মুরগিটির প্রায় বিশ পঁচিশটি বাচ্চা ছিলো। বাচ্চাগুলোর বয়স পাঁচ সাত দিন হবে আর কি। এই বয়সের বাচ্চাগুলো দেখলেই ধরতে ইচ্ছে করে।
একদিন বাড়িতে কেউ ছিলো না । মা-মুরগিটি বাচ্চাগুলোসহ উঠানে ছড়ানো ধান খাচ্ছিলো। আমার কি জানি দুষ্টু বুদ্ধি খেলে গেল! আমি একটি বাচ্চা ধরে ফেললাম! ওমনি মা-মুরগি আর বাচ্চাগুলো চিৎকার চেঁচামেচি শুরু করে দিলো। আমাকে অবাক করে দিয়ে মা-মুরগি লাফিয়ে ঠোকড়ানোর চেষ্টা করতে লাগলো! অপ্রস্তুত আমি ভয়ে দৌড়ে রান্নাঘরে ঢুকে দরজা লাগাতে গেলাম। বাচ্চাটি আমার হাতে তখনো ছিলো। দরজা লাগানো মাত্রই আমি শুনতে পেলাম মা-মুরগির তীব্র চিৎকার। এমনভাবে চিৎকার করলো যে কেউ ওটার গলা টিপে ধরেছে। অতঃপর চিৎকার বন্ধ। ব্যাপারখানা কী? দরজা খুলেই দেখি মা-মুরগিটি মাটিতে তড়পাচ্ছে! পরে বুঝতে পারলাম, আমার দরজা বন্ধ করার সময় ওটা লাফ দিয়েছিল। আর ওর গলাটা পড়েছিল দুই কবাটের চিপায়! তারপর ভূপাতন! আমি বাচ্চাটিকে ছেড়ে দিয়ে চিৎকার করে মাকে ডাকতে লাগলাম। মা ছিলো না। পাশের ঘরে বড় আপা ছিল। সে ছুটে এসে মা-মুরগিকে ধরে নলকূপের তলে নিয়ে পানি ঢালতে লাগলো। আমি অপরাধির মত ভীতসন্ত্রস্ত বাচ্চাগুলোর দিকে তাকালাম। মায়ের জন্য কী উৎকণ্ঠা!
খানিক পরে মা-মুরগির জ্ঞান ফিরতেই সে এদিক সেদিক তাকাতে লাগলো। বাচ্চাগুলো দেখেই সে আপুর হাত থেকে ছুটে গিয়ে বাচ্চাদের কাছে চলে গেলো! একটু আগে যে সে মরতে বসেছিলো তা যেন বেমালুম ভুলে গেছে!
বাচ্চাগুলো দ্রুত এসে মায়ের পাখার নিচে নিশ্চিন্তে আশ্রয় নিতে লাগলো।

প্রকৃতির এই অভূতপূর্ব লীলা দেখে সেদিন আমি চমকে উঠেছিলাম! কিন্তু ধীরে ধীরে যখন বুঝতে শিখলাম,তখন নিজেরই মায়ের ভালোবাসা আর ত্যাগ আমাকে আরো বেশি বিস্মিত করতে লাগলো। মাঝে মাঝে মনে হয় আমার মা যেন মানুষ নন, তিনি কেবলই 'মা'!
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×