আগামীকাল সাকা নামক একটা পশুর রায় । খুন -হত্যা -নির্যাতন -অগ্নিসংযোগ -লুটপাট সহ ২৩ টি অভিযোগ রয়েছে এই সাকার বিরুদ্ধে । গত ৫ ফেব্রুয়ারি থেকে আট মাস ব্যাপি আমাদের আন্দোলনের বিজয়ের ধারাবাহিকতায় শাহবাগ এগিয়ে যাচ্ছে আর একটি বিজয়ের দিকে , সাকা নামক পশুটির ফাঁসির রায়ের দিকে । আমি বুঝি না , মানুষের যদি নুন্যতম চিন্তাশক্তি থাকে , মনুষ্যত্ব থাকে তাহলে সে কিভাবে নিজের দেশ এর বিরোধিতা করতে পারে ? আর হত্যা -ধর্ষণ -নির্যাতনে কি আনন্দ পেয়েছিল এই রাজাকার রা যে নিজের দেশের মানুষের উপর ই এরকম স্টিম রোলার চালিয়েছিল ? সাকা , কাদের কসাই , গোলাম আজম , মুজাহিদ , কামরুজ্জামান এদেরকে মানুষ বলা যায়না , এদেরকে মানুষ বললে মনুষ্যত্বের অপমান করা হয় । ১৯৭১ এর শীর্ষ ৭৫ রাজাকারের মধ্যে একজন হল এই সাকা চৌধুরী , যে বি এন পির স্থায়ী কমিটির সদস্য ও । বুঝি না , বি এন পির কি একটু লজ্জাও করে না এ ধরনের মানুষ নিয়ে দল গঠন করতে? কোন মানুষ কি কখনও অন্য মানুষের খুনির সাথে হাত মেলাতে পারে , কোন নারী কি কখনও অন্য নারীর ধর্ষকের সাথে হাত মেলাতে পারে ? নাকি ক্ষমতার নেশা মানুষের মানুষ পরিচয়কে বিলুপ্ত করে দিয়ে , মনুষ্যত্বের উপর প্রলেপ ঢেলে দিয়ে ক্ষমতার জন্য
উদগ্রীব করে তোলে , যার ফলশ্রুতিতে স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায় সাকার মত একজন চিহ্নিত রাজাকার । বি এন পি না স্বঘোষিত মুক্তিযুদ্ধের পক্ষের দল ? তাহলে এসব কি ? সাকা , আব্দুল আলিমদের দলে স্থান দেয়া কেন ? আর কসাই , গোলাম আজম , সাইদি , নিজামিদের সাথেই বা জোট বাধা কেন ? জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা হয়ে স্বাধীন বাংলাদেশে রাজাকার দের পুনর্বাসিতই বা করেছিলেন কেন ? নাহ , এত সব ক্ষমতার চক্র বোঝা আমার মত সাধারন মানুষের কাজ না । আমি শুধু বুঝি , ১৯৭১ এ বাংলার সাধারন মানুষ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরেছিলেন -দেশ টাকে শত্রুর হাত থেকে মুক্ত করে আমাদের জন্য একটা স্বাধীন বাংলাদেশ এনে দেয়ার জন্য । ত্রিশ লাখ শহীদ কেন রক্ত দিয়েছেন ? এই মাতৃভূমির জন্য , আমরা যাতে ভাল থাকি , আমাদের যাতে পাকিস্তানের পদানত থাকতে না হয় সেজন্য । মুক্তিযোদ্ধারা কেন জীবন বাজি রেখে যুদ্ধে গিয়েছিলেন ? দুই লাখ মা -বোন কে কেন নির্যাতন সহ্য করতে হয়েছে ? এই বাংলাদেশ টাকে স্বাধীন করার জন্য । আজকে সেই স্বাধীন বাংলাদেশে রাজাকারের দম্ভ চলবে না । শহীদ জননীর স্বপ্নকে আমরা সফল করবই । এক এক করে প্রত্যেকটা রাজাকারের ফাসি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে , চলবে । শাহবাগ জেগে থাকে , শাহবাগ ঘুমায় না ।
আগামীকাল রাজাকার সাকার রায় । ফাসি হোক সাকা রাজাকারের ।
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।