ঘটনাটি আসামের।
৩০ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একজন লোক গরুটিকে ক্রয় করে এনে তাঁর উঠুনে বেঁধে রেখেছিলেন। কিন্তু প্রত্যেকদিন গভীর রাতে কুকুরের ঘেউ ঘেউ শব্দে ঘুমাতে পারে না বাড়ির লোকজন। তাই তাঁরা মনে করলো এই সময়ে হয়তো চোরের উৎপাত বেড়েছে। তাই তাঁরা সেখানে একটি সিসিটিভির ব্যবস্থা করলো। পরের দিন সিসিটিভি ফুটেজ দেখেতো সবাই হতবাক! গরুটির পাশে একটা চিতা ঘুর ঘুর করছে।
পরে তাঁরা যার কাছ থেকে গরুটি ক্রয় করেছিলেন তাঁর দ্বারস্থ হন ব্যাপারটি জানার জন্য। তখন তাঁরা জানতে পারেন এই চিতাবাঘটির জন্মের ২০ দিন বয়সে তার মা চিতা বাঘিনী মারা যায়। এর পরে এই গরুটির দুগ্ধপান করে সে চিতাবাঘটি বাঁচে। তাই সে তাঁর ত্রাণকর্ত্রী দুধমাকে ভুলে যায়নি। প্রত্যেক রাত্রে দেখা করতে আসে। মাকে জড়িয়ে ধরে বসে থাকে। মাও আদর করে।
চিরশত্রু প্রাণীরাও কৃতজ্ঞতার নিমিত্তে হিংস্র সম্পর্ক ভুলে গিয়ে মধুর করে তোলে। কিন্তু উন্নত জীব মানুষ চিরমধুর সম্পর্ক জলাঞ্জলি দিয়ে হিংস্র হয়ে ওঠে। ব্যক্তিগত অসৎ স্বার্থ উদ্ধারে সত্যকে মিথ্যা বা মিথ্যাকে সত্য বলে তৈরি করে। তবে কি আমরা আজও মানুষ হতে পারিনি?

সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন