somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শমীন্দ্র ঘোষ
পেশায় সাংবাদিক, লেখক, স্থির চিত্রগ্রাহক। কবি, গবেষক, গ্রন্থকার, আবৃত্তিকার, যুক্তিবাদী মানবতাবাদী আন্দোলন কর্মী। সাধারণ সম্পাদক, ভারতীয় বঙ্গসমাজ। ধর্মহীন সাম্যের সমাজের স্বপ্ন দেখি ও দেখাই।

উর্দুভাষার উত্‍স

০৫ ই মার্চ, ২০১৬ রাত ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পশ্চিমবঙ্গে একজন সর্বোচ্চ মেধাবী ব্যক্তিনী আছে। হাঁস থেকে ইতিহাস, গান থেকে শুরু করে বিজ্ঞান, খেলা থেকে লেখা, ছবি আঁকা থেকে ফাঁকা হাঁকায় এক্কেবারে মঁ মঁ! রাষ্ট্রতত্ত্ব থেকে গ্যাস্ট্রোতত্ত্ব, ভাষণে শাসনে অশনে বসনে তর্জনে গর্জনে প্রগাঢ় পাণ্ডিত্য তাঁর ঝ'রে ঝ'রে পড়ে! নাম, তিনুদেবী বঙ্গেশ্বরী মমতাময়ী বন্দ্যোঘটী, হাওয়াই চপ্পলমার্কা। রবিঠাকুর-আইনস্টাইনরাও তেনার লাগুড় পান না। একবার তিনি সিধহ কানহদের স্মরণসভায় "ডহরবাবু"র খোঁজ করেছিলেন সম্মান জানাতে। ভাগ্গিস "ডহরবাবু"...! শেক্সপীয়রের সঙ্গে রবিঠাকুরের আলাপ বোধহয় তিনিই রেকর্ডিং করেছিলেন। আরও কত কী বিষয়ে যে তার পাণ্ডিত্যকর্ম তা জনগণই জানে!
তো এই তিনিই বছর কয়েক আগে উর্দুভাষাকে দিয়েছিলেন এ'বঙ্গের সরকার স্বীকৃত দ্বিতীয় ভাষার মর্যাদা। মঞ্চে চলমান বক্তিমায় কৃপা-গর্জন, "...মুসলিম ভাই-বোন...উর্দুকে..." অর্থাত্‍ ধর্মের তাস খেলে মুসলিম ভোট কেনার বঙ্গীয় সংস্করণের তৃণরূপ। সংবিধান ধর্ষণে তিনিও পিছপা নন, দেখালেন। স্বেচ্ছাচারে কমতি নন, বোঝালেন। যেন, উর্দু মানেই ইসলামী! অথচ, উর্দুভাষী দুরবীণ দিয়ে খুঁজতে হয় এ'বঙ্গে।
উর্দুকে খাটো করছি না। তবু, উর্দু মানেই ইসলাম নয়। ইসলামের সঙ্গে সরাসরি জড়িত আরবী। আরব্যদের উচ্চারণ বিপর্যয়ে পার্শী হয়েছে ফার্সি। যখন পশ্চিম ইরাণ (পারস্য-মদ্র) আক্রান্ত হয় ইসলামীদের দ্বারা, তখন থেকে। ভারতে ইসলাম আসার পূর্বেও ফার্সি শব্দ কিছু ছিল বলে অনুমিত হয়।

উর্দু শব্দটি ফার্সি উদ্ভূত। মাত্র ৫০০ বছর পূর্বে গঠিত ভাষা। উর্দু শব্দের বাংলা অর্থ "তাঁবু"। খুব মিষ্টি ভাষা। কথ্যে বিশেষ সুর আছে। কম শব্দে ভাব ব্যক্ত করা যায়; যা আরবীরও বৈশিষ্ট্য।

আকবরের সময়ে যুদ্ধ ছিল নিত্যনৈমিত্তিক। তাই, সেনাবাহিনীও বিশাল সংখ্যক। তাঁবু ছিল তাদের আশ্রয়স্থল। সেখানে বিভিন্ন অঞ্চলের মানুষ। কথ্যভাষাও পাঁচমেশালী। দরবারী ভাষা সেখানে অচল। 'আধা বোঝার প্রাণ যায়' অবস্থা। রাজ-কর্মচারীদের অশেষ ভোগান্তি। যোগাযোগ রক্ষার্থে দরকার হলো একটি সাধারণ কথ্যভাষার। সমাধানে গঠিত হলো কথ্যভাষাটি। হিন্দি-আরবী-ফার্সি ইত্যাদি মিশানো হলো। যেমনটা তাঁবুতে বলা হতো, সেসবের থেকে ছেঁকে নিয়ে। ব্যকরণ এল হিন্দি থেকে। নাম, উর্দু; তাঁবুবাসীদের কথ্যভাষা অর্থে। সম্রাটের ঘোষণা, এ'ভাষা তাঁবুর সেনাদের ভাষা। এ'ভাষা একমাত্র তাঁবুর সেনারাই বলত। সেনাবাহিনীতে ছিল সব ধর্মেরই মানুষ। অন্য কোত্থাও ব্যবহৃত হতো না এ'ভাষা।

উর্দু ভারত উপমহাদেশে, মূলত উত্তরভারতে সৃষ্ট। উর্দুর সঙ্গে ইসলামের সম্পর্ক নাই। সেই উর্দু বিবর্তিত হয়েছে অনেক। কালেরযাত্রায় ধান্দাবাজদের নখড়ে লুটেরাদের কবলে ধর্মব্যবসায়ীদের থাবায় উর্দু চড়েছে ইসলামের রথে। তাঁবু হয়েছে বেহেস্তীয় মহাপ্রাসাদ।
#শমীন্দ্রঘোষ
০৪/০৩/১৬
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৬ রাত ২:৩৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১

মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -

কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×