somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেতু আশরাফুল হক
ইচ্ছেটাই প্রবল; লেখালেখি দুর্বল

পরামর্শ চাই

২২ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক
’তাহারা এবং হাজার সরীসৃপ’ গল্প সংকলনটির বর্ধিত সংস্করণের কাজ প্রায় শেষ। বইটি আগামী মাসে পাঠক বন্ধুদের হাতে তুলে দেয়ার আশা করছি।
আমার বিপুল পরিমান চিকিৎসা ব্যয়ের কিছুটা এ বইটির মাধ্যমে সংগ্রহ করা যাবে বলে আশা করছি। এ ব্যপারে উৎসাহ দিয়েছে আমার অনুজ প্রতিম বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোঃ ফারুক হোসেন, এছাড়া দীপঙ্কর ঘোষ, ডা. শাশ্বতী তুলি ও আমার স্ত্রী। বইটি প্রায় ৫ফর্মার হবে, অর্থাৎ ৮০পৃষ্ঠার একটি সংকলন, বোর্ডবাঁধাই। ভেতরে প্রতিটি গল্পের শুরুতে ছোট একটি ইলাস্ট্রেশন থাকবে যেটা ছোটভাই জন এঁকে দিচ্ছে, সে চট্টগ্রাম চারুকলার ছাত্র। প্রচ্ছদের দায়িত্ব নিয়েছেন চট্টগ্রাম বিশ্বাবিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক শ্রদ্ধেয় অধ্যাপক রাহমান নাসির উদ্দিন স্যার।

বর্তমানে বইটি নিয়ে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা জরুরী হয়ে পড়েছে। যে কারণে সকল বন্ধু ও শুভার্থীকে অনুরোধ করছি এ স্ট্যাটাসে আমাকে পরামর্শ দিন। বিষয়গুলো হলো:-
১. বইটির মূল্য কত রাখা যায়? যেহেতু আমার চিকিৎসা ব্যয় মেটানোর জন্য এই প্রকাশনা, তাই একটু বাড়তি মুল্য রাখতে হবে। তবে সেটা কত হলে ভাল হয়?
২. বইটি কোন প্রকাশনী থেকে প্রকাশ করলে তাতে খরচ বেশি হবে। তাই প্রকাশক হিসেবে আমার বন্ধুরা/ আমি নিজে/ আমার স্ত্রীকে রাখতে পারি কিনা? অর্থাৎ প্রকাশক ও পরিবেশক খরচ বাঁচানো যাবে।
৩. বইটি অনলাইনের মাধ্যমে পরিবেশন করার জন্য টেকনিকেল সাপোর্ট আমার নেই। সেটা কিভাবে পাওয়া যাবে?
৪. সেই সাথে প্রকাশনা ও পরিবেশনার বিষয়ে বিকল্প পরামর্শ।

আামি আমার সকল বন্ধুর প্রতি আহ্বান জানাচ্ছি, আমাকে পরামর্শ দেয়ার জন্য। বন্ধুরা, তোমরাই আমার সবচেয়ে আপনজন, আমাকে বেঁচে থাকার এ যুদ্ধে তোমরাই পারো জয়ী করে তুলতে। তোমাদের পরামর্শের অপেক্ষায়....

দুই
আমার কিডনী ট্রান্সপ্লান্ট সার্জারি এবং পোস্ট-সার্জারির জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তা সংগ্রহের জন্য আমার এটাই হলো অন্যতম উপায়। সাহায্য সহযোগীতা চেয়ে বন্ধুরা এর মধ্যেই অনেক প্রচারণা চালিয়েছেন, আমার কর্মক্ষেত্রে সহকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, প্রিয় ছাত্রছাত্রীরা ছুটে এসেছে যে কোন ধরনের সাহায্য করতে, ফেসবুকের বন্ধুরা ইভেন্ট খুলে সকলের কাছে সাহায্য চাইছে; তারপরও ঐ বিপুল পরিমাণ অর্থের যোগান সম্ভব কিনা আমার জানা নাই। এই অবস্থা থেকে ’তাহারা এবং হাজার সরীসৃপ’ গল্প সংকলনটি তহবিল সংগ্রহের জন্য সেরা উপকরণ হতে পারে বলে মনে হয়। এর ফলে বন্ধুরা, শুভাকাঙ্খীরা কোন কোন অস্বস্থিকর অবস্থা থেকে রেহাই পাবেন। আমারও প্রয়োজন পুরণ হবে বলে আশা করি।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×