![]()
কক্স বাজার ঘুরতে গিয়েছেন অথচ ইনানি বীচ দেখতে যাননি
এরকম মানুষ খুব কমই আছেন।
আমারও সুযোগ হয়েছিল বাবা মা ও
ছোটবোনের সাথে একবার কক্সবাজার ভ্রমনের। সেখান থেকেই একদিন আমরা ইনানি ঘুরতে
যাব বলে রওয়ানা হলাম ।
আমরা যাচ্ছিলাম হিমছড়ি দিয়ে আঁকা বাঁকা পথ ধরে । হিমছড়িতে এক পাশে সারি সারি পাহাড় আর অপর পাশে সুগভীর নীল সমুদ্রের সৈকত ।
চোখ জুড়িয়ে যাওয়ার মতো প্রাকিতিক দৃশ্য ।
হিমছড়ির সৌন্দর্য অবলোকন করছিলাম আর মুগ্ধ হয়ে ভাবছিলাম
যে কত সুন্দর আমাদের এই দেশ টা , কতটুকুই বা আমরা ভাল করে দেখেছি ।
যাইহোক ,আমি অভিভূত হয়ে গিয়েছিলাম যেসব দৃশ্য দেখে তার কয়েকটি আমার ফোন গ্যালাক্সি ইয়ং এর ফালতু ক্যামেরায় ধারন করার চেষ্টা করলাম ।
![]()
সবুজ আর সবুজ , চারিদিকে সবুজ সজীব প্রকৃতির মেলা
![]()
![]()
কোথাও কেউ নেই বালুকাবেলায় ।
, সুধু মাত্র দু একটা সাম্পান পরে থাকতে
দেখা যায় ।অদ্ভুত সুন্দর সেই দৃশ্য ।
![]()
বিস্তীর্ণ খোলা সমুদ্র তট
মনটা কথায় যেন হারিয়ে যায়
![]()
![]()
যাওয়ার পথে পরল হিমছড়ি পাহাড় ।
বহু কষ্টে সিঁড়ি বেয়ে উপরে পাহাড়ে উঠলাম , উঠেই ধপ করে
মাটিতে বসে পরলাম কারন আমার শ্বাস কষ্ট হচ্ছিল ।
![]()
কিন্তু সেখান থেকে সামনের গভীর খাদ এর অপর পাশে দেখলাম
সেই সুনীল সমুদ্র তট ।
আমার মনটাই ভাল হয়ে গেল
![]()
পেছনেই সবুজ পাহাড়ের পাদদেশে সবাই ঘুরে বেরাচ্ছে ।
![]()
পাহাড় থেকে নামলাম , এরপর আবার সেই স্বর্গ রাজ্যের পথ ধরে ছুটে চলা ......
![]()
অবশেষে পৌছুলাম বহুল আকাঙ্খিত ইনানির বীচ এ
![]()
ইনানিতে রয়েছে পাথুরে সমুদ্র সৈকত । সুনীল সাগরের পানিতে
কিছুক্ষন ঝাপাঝাপি করে বসে থাকলাম বড় প্রবাল পাথরের
উপরে আর সাগরের গর্জন শুনতে থাকলাম ।
ইনানি বীচে রয়েছে একটি সুন্দর রিসোর্ট ।
কিন্তু আমরা পর্যটকরা কি সেটাকে নোংরা করে ফেলছি ??
![]()
সূর্য্যি মামা ধীরে ধীরে ঢলে পরছে । অপলক চোখে তাকিয়ে
দেখছি ...।।
![]()
এবার ফিরতি পথ ধরার পালা
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



