ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের রাজধানি ঐতিহ্যময় কোলকাতা । আমার খুব পরিচিত একটা শহর । বেশ কিছু আত্মীয়স্বজন কলকাতায় থাকার সুবাদে আমাদের ওখানে
৩ / ৪ বার যাওয়া হয়েছে ।
২০১৪ সালের ১ লা জানুয়ারী থেকে প্রায় দেড় মাস আব্বু আম্মুর সাথে কলকাতায় ছিলাম আম্মুর চিকিৎসার দরুন ।
এই স্বল্প সময়ে শহরটির সাথে এক হৃদ্যতা গড়ে উঠেছে ।
কলকাতা এখন আমার কাছে ঢাকার মতই অনেক পরিচিত অনেক আপন ।
কলকাতা অনেককিছুর জন্যই প্রসিদ্ধ একটা শহর সেই কথা নতুন করে বলার কিছু নেই । তবে আমি বলব কলকাতার বিচিত্রময় খাবার দাবারের কথা ।
প্রথম প্রথম কলকাতার লোকাল খাবারের গন্ধ ও স্বাদ আমার কাছে ভাল লাগছিলনা। এটা জানতে পেরে আমার " কলকাতার নিবাসী " বাপ্পি আঙ্কেল ও তার স্ত্রী চন্দনা আনটি আমাকে বেশ কয়েকবার ট্রিট দিয়েছেন । এছারা কাজিন আর বন্ধুদের সাথে ঘুরো ঘুরির সুবাদে আমার পরিচিতি ঘটে কলকাতার স্ট্রিট ফুডস এর সাথে ।
সেটা আমার জন্য সুস্বাদু চমৎকার একটি অভিজ্ঞতা ছিল
সকালে ডিমটোস্ট খেতে হত কারন অন্যসব খাবার আমার সহ্য হতনা , কেমন জানি একটা গন্ধ আসে
আব্বু আম্মুর সাথে নিউ মার্কেট - এসপ্ল্যানেড এরিয়ায় ঘুরতে ঘুরতে চটপটির মত একটা খাবার দেখে খুব লোভ লাগল ।
এটি হল " ঘুগনি চাঁট " । টেস্টের দিক থেকে আমাদের দেশের চটপটি থেকে অনেক পেছনে কিন্তু " অনাহারী আমি " তখন খুব তৃপ্তি নিয়েই খেলাম
![]()
রাস্তার মোড়ে মোড়ে " পানিপুরির " স্টল । দাম খুবি সস্তা । মাত্র ১০ রুপিসে ৪ পিস । ইচ্ছেমত খাওয়া
![]()
নিউ মার্কেটের বিচিত্রময় ইন্ডিয়ান লোকাল খাবারের স্টল রয়েছে ।
আমরা একেকদিন এক খাবার টেস্ট করতাম ।
'' ফ্রায়েড রাইস , চাওমিন , পেস্ট্রি , চিকেন বিরিয়ানি ,
কাঠী রোল , বিভিন্ন ফলের জুস ''
একদিন "দই বড়া " টেস্ট করলাম ।
খারাপ না
![]()
চন্দনা আনটি আমাকে জিজ্ঞেস করল আমি কি খেতে পছন্দ করি।
আমি উত্তর , " চাইনিস কুজিন "
আঙ্কেল ও আনটি কলকাতার পার্ক স্ট্রিটের পপুলার চাইনিজ রেস্টুরেন্ট " টুং ফুং " এ নিয়ে গেল ।
বিভিন্ন ধরনের সুস্বাদু চাইনিজ ফুডস খেলাম ।তবে টেস্ট আমাদের দেশের চাইনিজ ফুডস থেকে একদমি ভিন্ন
![]()
সবচেয়ে মজাদার ছিল " সাংহাই প্রন " ।
পুরো বাটি আমি একলাই সাবাড়
![]()
কলকাতার বিভিন্ন রাস্তার মোড়ে খুব সস্তায় " ফ্রুট সালাড " পাওয়া যায় । দাম খুবি কম , মাত্র ১০ / ২০ রুপি
![]()
প্রায় বিকেলে আব্বু আম্মুর সাথে ঘুরতে যেতাম ।
৩/এ বাস স্ট্যান্ডের মুখরোচক নাশতাগুলো এখনো মনে পড়ে
![]()
মাটির ভাঁড়ে চা । সুধুমাত্র কলকাতাতেই পাবেন
![]()
রবীন্দ্র সদনের হালদিরামস রেস্টুরেন্ট ।
ভারতীয় বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের জন্য এটি খুবি জনপ্রিয় ।
বেশ কয়েকবার খাওয়া হয়েছে এখানে ।
অনেক সৃতিময় , প্রিয় হয়ে রইল "হালদিরামস " :#>
![]()
"রাজ কাচোরি " অনেক মজাদার ।
নেক্সট দিন খেলাম সাউথ ইন্ডিয়ান " দোসা " ।
কিন্তু ভাল্লাগলোনা , তাই অর্ধেক অপচয় করলাম
![]()
" কাচরি চাট " এ বিভিন্ন রকমের চাটনি ও ক্রিস্পি মিশিয়ে টক- ঝাল ও মিষ্টির একটা জিভে জল আনা কমবো তৈরি করা হয় ।
আমার জন্য খুব্বি দারুন ছিল
![]()
আমার চাঁট পছন্দ শুনে এক ফ্রেন্ড আমাকে আরেক ধরনের চাঁট খাওয়ালো।
"পাপড়ি চাট " অনেক ক্রিস্পি
![]()
" ফোরাম কোর্ট ইয়ার্ড " শপিং মল রবীন্দ্র সদন পশ এরিয়াতে অবস্থিত । এখানে ফুড কোর্টের খাবার খুবি উন্নত আর
মুখরোচক ।
সুইট একটা ফ্রেন্ড ট্রিট দিল ।
আড্ডা দেয়ার ফাকে ফাকে আমরা পাল্লা দিয়ে
'' ফ্রাইড রাইস , ফ্রাইড চিকেন , চিলি চিকেন , ফ্রেঞ্চ ফ্রাইজ আর
কোকা কোলা '' সাবাড় করলাম
![]()
কলকাতায় যদি কখনো যাওয়া হয় তাহলে এই খাবার গুলো
অবশ্যই একবার চেখে দেখতে ভুলবেননা যেন
আশা করি , ভাল লাগবে ।
(( কিছু পিক আমার নিজের তোলা , আর কিছু পিক নেট থেকে কালেক্ট করে দিয়েছি কারন সেসময় আমি খেতে এতই বেস্ত ছিলাম যে পিক তুলতে মনেই ছিলনা :#>
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৪ দুপুর ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



