somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরো ৩ টি নতুন বিভাগ এর ঘোষণা..................

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিনটি নতুন বিভাগ করার ঘোষণা আসলো ‘বৃহত্তর ময়মনসিংহ নিয়ে একটি বিভাগ হবে। ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, মাদারীপুর, শরীয়তপুর নিয়ে একটি বিভাগ হবে। কুমিল্লা, চাঁদপুর,ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া নিয়েও একটি বিভাগ হবে। দেখতে দেখতে ৬ বিভাগ থেকে বাংলাদেশ এখন ১০ বিভাগে বিভক্ত হবে। আসলে অনেক নীতিবাচক খবর এর মাঝে এই খবরটি কিন্তু ইতিবাচক, শুধু বিভাগ ঘোষণা করলেই কি নাগরিক অধিকার নিশ্চিত করা যবে ? মানুষের জীবন যাত্রার মান কি উন্নত হবে ?

লক্ষ করে দেখুন ঢাকা থেকে কুমিল্লা যেতে যে সময় লাগে বর্তমান চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলা থেকে বান্দরবন জেলা তে যেতে তার চে বেশি সময় লাগে। চট্টগ্রাম আর মতো এতো বোরো ভৌগোলিক অঞ্চলে নাগরিক সেবা প্রদান করা বেশ কঠিন বেপার অন্য দিকে কুমিল্লা কিন্তু অনেক পুরানো শহর। আবার বিভাগ করলেই যে মানুষের জীবন যাত্রার মান বাড়বে তা কিন্তু নয়। ঢাকা বিভাগ এর দিকে লক্ষ করে দেখুন উত্তর আর দক্ষিন এ ভাগ করেও কি কোনো লাভ হলো ?


যেমন আমাদের আমাদের রাজধানী ঢাকা শহর এর কথাই ধরুন যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ প্রতিষ্ঠান মারসার প্রকাশিত ‘কোয়ালিটি অব লিভিং র্যাংকিং ২০১৫’ শীর্ষক প্রতিবেদনে এশিয়ার পঞ্চম নিকৃষ্ট শহর ঢাকা।২৩০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ২১১তম। মারসার চলতি বছর বিশ্বের বিভিন্ন শহরের ওপর সমীক্ষা চালায়। এক্ষেত্রে ১০টি বিষয় বিবেচনায় নেয়া হয়। সেগুলো হলো— রাজনৈতিক ও সামাজিক পরিবেশ, চিকিত্সা সেবা ও স্বাস্থ্যগত পরিস্থিতি, সরকারি সেবা ও পরিবহন ব্যবস্থা, ভোগ্যপণ্যের অবস্থা, বিনোদনের ব্যবস্থা, সামাজিক-সাংস্কৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, গৃহায়ণ ও আবাসন ব্যবস্থা, অর্থনৈতিক পরিবেশ এবং বিদ্যালয় ও শিক্ষা ব্যবস্থা।

মারসারের প্রতিবেদনে এ প্রসঙ্গে বলা হয়েছে, সরকারি অবকাঠামো ও পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে সবচেয়ে অপরিকল্পিত শহর ঢাকা। এখানে নিয়মিতই যানজট লেগে থাকে। ২০ মিনিটের গন্তব্যে পৌঁছতে কখনো ২ ঘণ্টাও লেগে যায়। মেধা আকর্ষণের দিক থেকেও ঢাকা বেশ পিছিয়ে রয়েছে। বিশ্বের উন্নত দেশ থেকে শিক্ষার্থীরা ঢাকায় খুব কম আসেন। তবে আশপাশের কিছু দেশ থেকে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী উচ্চ শিক্ষার জন্য ঢাকায় আসেন।অর্থনৈতিক অবস্থা ভালো হলেও ঢাকায় আয়বৈষম্য ব্যাপক। কিছু এলাকায় বহুতল ভবন গড়ে উঠলেও পাশাপাশি বস্তি দেখা যায়। সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ কিছুটা উন্নত। তবে পরিবেশগত অবস্থা খুব একটা ভালো নয়। প্রচুর ধুলোবালি ও দূষণের কারণে ঢাকা শহরের বায়ুর গুণগত মান খুবই খারাপ। ফলে বিদেশী পর্যটক আকর্ষণে ঢাকা অনেক পেছনের সারিতে। একইভাবে বিদেশী বিনিয়োগকারীদের আকর্ষণেও ঢাকা পেছনের সারির গন্তব্য। তবে ঢাকায় বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে মধ্য ও শীর্ষ পদে প্রচুর বিদেশী কর্মরত। এদিক থেকে ঢাকা কিছুটা ভালো অবস্থানে।সুষ্ঠু ও পরিকল্পিত বিনোদন ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে ক্রমেই বাসঅযোগ্য শহর হয়ে পড়ছে ঢাকা।
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

×