somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শিশির খান ১৪
সময় পাইলে ব্লগ লেখাটা এখন নেশায় পরিণত হয়েছে। ব্যাস্ততার ফাকে যারা আমার ব্লগ দেখেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের অনুপ্রেরণা থাকলে নিশ্চই সামনের দিন গুলোতে লেখা চালিয়ে যাবো।

ইসরায়েলের স্পাই এজেন্সি ( মোসাদ ) এর লেবানন অপারেশন

২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইসরায়েলের স্পাই এজেন্সি ( মোসাদ ) যে বিশ্বের সবচেয়ে ভয়ানক, নিষ্ঠুর ও দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা' তা আবার প্রমান করলো।কিছু বুঝে উঠার আগেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে থাকা পেজার ও ওয়াকি টকিজ গুলো একের পর এক বিস্ফোরণ হতে থাকে। প্রথম দফার পেজার হামলায় নিহতের সংখ্যা ১২ জন আহত প্রায় ৩০০০ দিত্বীয় দফার ওয়াকি টকিজ হামলায় নিহতের সংখ্যা ২০ জন আহত ৪৫০ জন। অবশ্য এই ধরণের অপারেশন মোসাদের জন্য নতুন না এর আগে ১৯৭২ সালে মোসাদ জার্মানীর বিভিন্ন টার্গেট ব্যক্তির কাছে পত্র বোমা পাঠিয়েছিল। চিঠি খুললেই বোমা ফুটবে এবং সে মারা যাবে। অধিকাংশ চিঠিই পাঠানো হয়েছিল নাযি যুদ্ধে অভিযুক্ত এলোস ব্রানারের কাছে। অবশ্য মোসাদের সেই প্রচেষ্টা জানাজানি হয়ে যাওয়াতে তা ব্যর্থ হয়।

ইসরায়েল যেন হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান শনাক্ত করতে না পারে, সে জন্য যোগাযোগের মাধ্যম হিসেবে গোষ্ঠীটি পেজার ব্যবহার করতো। হিজবুল্লাহ তাইওয়ানভিত্তিক গোল্ড অ্যাপোলো কোম্পানিকে পাঁচ হাজার পেজার এর ক্রয়াদেশ দেয়। চলতি বছরের শুরুর দিকে চালানটি লেবাননে পৌঁছায়। মোসাদ উৎপাদন পর্যায়ে পেজারগুলো মডিফাই করে ভেতরে একটি বোর্ড ঢুকিয়ে দেওয়া হয় ।এই বোর্ডে গুলোতে তিন গ্রাম পর্যন্ত বিস্ফোরক লুকানো ছিল।এটি শনাক্ত করা খুব কঠিন এমনকি কোনো যন্ত্র বা স্ক্যানার দিয়েও শনাক্ত করা যায় না। যে তিন হাজার পেজার বিস্ফোরিত হয়েছে, সেগুলোতে বিস্ফোরণের আগে সাংকেতিক বার্তা পাঠানো হয়েছিল। আর এ কারণে বিস্ফোরকগুলো স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে ওঠে।

হিজবুল্লাহ যোদ্ধারা পেজার হামলার ধাক্কা কাটিয়ে উঠার আগেই দিত্বীয় দফায় ওয়াকি টকিজ গুলো বিস্ফোরণ হতে শুরু করে । এই ওয়াকি টকিজ গুলোর প্রস্তুত কারক হিসাবে জাপানিজ রেডিও কমিউনিকেশনস এবং টেলিফোন কোম্পানি ICOM এর স্টিকার লাগানো। যা তাদের মডেল IC-V82 ডিভাইসের সাথে সাদৃশ্যপূর্ণ। ICOM জানায় তাদের ওয়াকি টকিজ গুলো সব জাপানের ফেক্টরীতে বানানো হয়। লেবাননে বিস্ফোরিত ওয়াকি টকিজ গুলো তাদের নাকি এই বেপারে তারা নিশ্চিত না কারণ এই মডেলের ওয়াকি টকিজ গুলোর উৎপাদন বন্ধ হয়ে গেছে দশ বছর আগে ।কিছু ওয়াকি টকিজ বাজারে আছে সেগুলো পরিবেশকের মাদ্ধমে বিভিন্ন দেশে বিক্রি করা হয়েছে।বন্ধ হয়ে যাওয়া ওয়াকি টকিজ মডেলগুলোর নকল বাজারে বিক্রি হচ্ছে সেই বেপারে তারা আগেই সাবধান করেছে ।

ইসরায়েলের স্পাই এজেন্সি ( মোসাদ ) হিজবুল্লাহর ৪০০০ পেজার এবং ১০০০ ওয়াকি-টকিকে লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটায়।বিস্ফোরণের সময় ডিভাইসগুলি হাসপাতাল, বাজার, বাড়ি এবং বিভিন্ন এলাকায় ছিল সে জন্য অনেক বেসামরিক লোকজন আহত হয় ।পর পর দুই দিনের হামলায় সর্বশেষ নিহতের সংখ্যা ৪২ আহত ৩৫০০ পেজার বিস্ফোরণে লেবাননে তেহরানের রাষ্ট্রদূত গুরুতর আহত হয়েছেন তার একটি চোখ নষ্ট হয়ে গেছে অন্যটি জখম হয়েছে। এর আগে ইসরাইলের হামলায় লেবাননে একদিনে সর্বোচ্চ মৃতের সংখ্যা ছিল ১১ এই বার সেই রেকর্ড ভাঙলো। পেজার ও ওয়াকি টকিজ বিস্ফোরণের ঘটনার পর সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যদের সব ডিভাইস ছুড়ে ফেলে দিতে দেখা যায়।ওয়াশিংটন অবশ্য মোসাদের হামলার বেপারে আগেই জানতো তবে তারা রাষ্ট্রীয় ভাবে স্বীকার করে নি।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৪৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×