somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শিশির খান ১৪
সময় পাইলে ব্লগ লেখাটা এখন নেশায় পরিণত হয়েছে। ব্যাস্ততার ফাকে যারা আমার ব্লগ দেখেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের অনুপ্রেরণা থাকলে নিশ্চই সামনের দিন গুলোতে লেখা চালিয়ে যাবো।

আবার বাটন ফোন ব্যবহার শুরু করলাম

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রতি বছর এই মৌসুমে স্মার্ট ফোন কোম্পানি গুলো তাদের ফ্ল্যাগ শিপ মডেলের মোবাইল ফোন বাজারে ছাড়ে। ইতিমধ্যে গুগল এর পিক্সেল ৯ , অ্যাপল এর আইফোন ১৬ , স্যামসং এর দুটি মডেল জেড ফোল্ড ৬ ও জেড ফ্লিপ ৬ , হুয়াওয়ে মেট এক্সটি মডেলের ফোল্ডিং তিন পর্দার ফোন বাজারে এনেছে ।নতুন জেনারেশনের মোবাইল ফোন গুলোতে আপডেট কেমেরা ,প্রসেসর ,রেম সহ বিভিন্ন নতুন ফিচার যুক্ত হয়েছে এমনকি গুগল ও অ্যাপল প্রথম বারের মতো তাদের ফোনে এআই প্রযুক্রি ব্যাবহার করেছে । এতো কিছুর পরও স্মার্ট ফোন এর বিক্রি দিন দিন কমছে। যেখানে ২০১৩ সালে স্মার্ট ফোন বিক্রি হয়েছিল ৩ কোটি সেখানে এই বছর বিক্রির টার্গেট মাত্র ১ কোটি ৩৫ লক্ষ মোবাইল ফোন । মোবাইল ফোনের বিক্রি কমে যাওয়ার কারণ নির্ণয়ে রীতিমতো কেইস স্টাডি হতে পারে।

অন্যদের বিষয়ে বলতে পারবো না আমি নিজেই এক সময় গেজেট ফ্রিক ছিলাম। নতুন মডেলের ফোন বাংলাদেশের বাজারে আসার আগেই আমার হাতে চলে আসতো। আমি কখন কোন মডেলের ফোন ব্যাবহার করতেছি তা নিয়ে মানুষের মাঝে ছিলো ব্যাপক আগ্রহ । অথচ সেই আমি এখন স্মার্ট ফোন দেখলে উলটা দিকে দৌড় দেই ।ইদানিং স্মার্ট ফোনের এলার্জি এতটাই প্রকট আকার ধারণ করেছে যে স্মার্ট ফোন ব্যাবহার বাদ দিয়ে মুরুব্বিদের বাটন ফোন ব্যবহার শুরু করেছি ।শুরুর দিকে মানুষ বাকা চোখে তাকাতো আমার ও একটু অস্বস্থি লাগতো এখন অবশ্য অভ্যাস হওয়া গেছে । পাচ মাস বাটন ফোন ব্যাবহার করার পর এখন নিজেকে স্বাধীন মনে হচ্ছে।মনে হচ্ছে এতো দিন অন্য কেউ আমাকে নিয়ন্ত্রণ করতো ।

২৪ ঘণ্টা ফেসবুক মেসেঞ্জার ইমো ভাইবার হোয়াটস অ্যাপ জীবনটাকে তেজপাতা বানায় ফেলছে । কৃত্রিম বুদ্ধিমত্তা যোগ হওয়ার কারণে স্মার্ট ফোন এখন আরো ভয়কর রূপ ধারণ করছে ।রাতের বেলা ফোন সাইলেন্ট করে বউ এর সাথে গল্প করবেন কিছুক্ষন পর স্মার্ট ফোন খুলে ইউটিউবে ঢুকবেন দেখবেন বউ এর সাথে যেই টপিক নিয়ে গল্প করছেন ইউটিউবে আপনাকে সেই টপিকের ভিডিও সাজেস্ট করতেছে ।তার মানে স্মার্ট ফোন আপনার প্রত্যেকটা কথা শুনে প্রত্যেকটা মুভমেন্ট অনুসরণ করে। আপনি কখন কোথায় যান ,কোন রেস্টুরেন্টে কি ধরনের খাবার খাইতে ভালোবাসেন , মার্কেটে কতো টাকা খরচ করে কি জিনিস কিনেন এ টু জেড সব কিছু আপনার স্মার্ট ফোন নোট করে । এই সংবেদনশীল তথ্য গুলো ব্যাবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা একটা সময় আপনাকে মাকড়শার জলের মাঝে আটকে ফেলবে ।

নানা রকম ঝামেলার মাঝে থেকে দিন পার করি ।দিন শেষে ঘরে যাওয়ার পর পরিবার কে সময় দেই ঘুমানোর আগে কিছু সময় নিজের জন্য বরাদ্দ রেখেছি এই সময়টা আমি আমার যা মন চায় তাই করি এটা আমার রিল্যাক্স হওয়ার কৌশল ।কখনো নাটক দেখি ,কখনো বই পরি, কখনো ব্লগ দেখি যখন যা ভালো লাগে তাই করি । যখন স্মার্ট ফোন ব্যাবহার করতাম তখন ফেইসবুকে ইনস্টাগ্রামে ঢুকতাম একবার ফীড দেখা মনে হাজারটা মানুষের সমস্যার সাথে নিজেকে জড়িয়ে ফেলা । রিল্যাক্স তো দূরের কথা উলটা মানসিক যন্ত্রণা নিয়ে ঘুমাতে যেতাম পরের দিন কাজে এনার্জি পেতাম না ।এখন বাটন ফোন ব্যবহারের ফলে সেই সমস্যা থেকে মুক্ত হয়েছি ।

শুরুতে ভাবতাম এই প্রবণতা মনে হয় শুধু আমার মাঝেই আছে সেই জন্য কাউকে কিছু বলতাম না ।এখন দেখি আন্তর্জাতিক ভাবে স্মার্ট ফোনের বিরুদ্ধে জনমত গড়ে উঠছে ।আমার মতো অনেকেই স্মার্ট ফোনে স্ক্রীন টাইম কমিয়ে অনার চেষ্টা করছে ।সেই জন্য অনেকেই স্মার্ট ফোন বাদ দিয়ে বাটন ফোন ফেরত যাচ্ছে ।মজার বিষয় স্মার্ট ফোন বিরোধী মনোভাবটা শুধু বয়স্কদের মাঝে সীমাবদ্ধ না জেন জেড প্রজন্ম কেও বাটন ফোন ব্যাবহার করতে দেখা যাচ্ছে । খোদ আমেরিকার বাজারে এই বছর বিক্রি হওয়া ফোনের শতকরা দুই শতাংশ ফোন বাটন ফোন এবং এই সংখ্যা সমানের দিন গুলোতে আরো বাড়বে বলে মনে হচ্ছে ।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×