somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহসী সন্তান
{♥ যদি কখনো নিজেকে একা ভাবো, তাহলে ঐ দূর আকাশের অসীম সীমান্তের দিকে তাকিয়ে থাকো! কখনো নিরাশ হয়ে যেও না! হয়তো বা একটা বাজপাখিও তোমার দিকে উড়ে আসতে পারে! ♥}

নির্জলা ফান পোস্টঃ- প্যারোডি কবিতা! (পড়লে মজা, না পড়লে আরো বেশি মজা)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এইখানে তোর দাদীর ব্লগ, নাম হলো তার সামু;
কত দিন যে করেছে ব্লগিং সেইটা কি আর কমু!
এতটুকু হতে, ব্লগেনু হেতে, ক্ষুধা পেটে নিয়ে ভুখ;
একটা পোস্ট তার হিট না হইলে পেত যে কতই দুখ!
এখানে ওখানে কত দিক হতে তথ্য আনিয়া ঘেটে,
তারপর সেটা সাঁজিয়ে গুছিয়ে পোস্ট করিত নেটে।
অনেক সময় পোস্ট দিতে গিয়ে এমবি হইতো শেষ,
তখন আবার আমি ছুটিতাম দোকানের দিকে বেশ।

একজিবি নেট কিনিতে গিয়া নাজেহাল হইতাম কত,
এইটা দেখিয়া শাশুমা আমার তামাশা করিত শত।
এমনই করিয়া, ব্লগাইতে গিয়া, কত স্মৃতি গেছে মিশে;
ছোট খাটো তার দাবি মিটাইতে হারা হয়ে গেনু দিশে।
বাপের বাড়িতে যাইবার কালে শাসাইয়া যাইতো মোরে,
সপ্তাহে যদি লোড করে না দাও, থাকিতে দিবো না ঘরে!
ঝন্টুর হাটে কদবেল বেচি যা কিছু হইতো পুঁজি,
লোড দিতে মোর হইতো না দেরি, কষ্টে দোকান খুঁজি।

শুধুই কি লোড? আরো কত নোট, লইয়া নিজের গাঁটে;
হুটপাট করে ছুটিয়া যাইতাম শশুর বাড়ির বাটে।
কেঁদো না কেঁদো না শোন দাদু সেই লোড-নোট গুলি পেয়ে,
দাদী যে তোমার কত ঝাঁড়ি দিতো দেখতিস যদি চেয়ে!
আঙুল তুলিয়া, ভেংচি কাটিয়া, কহিতো আমারে 'বুদ্ধ',
আর একদিন দেরি করিলেই লাগাইয়া দিতাম যুদ্ধ।
ঝুঁটি নেড়ে নেড়ে, আসিতো সে তেড়ে, আমারই মুখের পানে;
ভয় পেয়ে আমি লুকাইয়া যাইতাম হয়তো ঘরের কোনে।

ঊরে-ঊরে-ঊরে, কেমনে সে মারে, দুড়ুম দাড়াম কিল;
মাঝে মাঝে তার হাত ব্যাথা হলে খুলিয়া আনিতো খিল।
কেমনে তোমারে বলিযে সে কথা, তুমি তো এখনো ছোট,
শীতের রাতে বাহিরে রাখিতো করিতো সে খটোমটো।
যেই সামু নিয়া, আমারে রাখিয়া, করিতো কতযে ছল;
সেইখানে তুই আইডি খুলবি, সাহস দিছে কে বল?
নিশ্চই সেই ডাইনি বুড়িটা লেগেছে তোর ঐ পিছে,
একদম তুই শুনবিনা কথা এখানে সব যে মিছে।
আমি মরিয়াছি তাই বলে তোরে মারিবোনা অথৈ জলে,
দরকার হলে দুইজন মিলে ডুবিয়া মরিবো খালে।

হাত জোড় করে দোয়া মাঙ দাদু, আয় খোদা! দয়াময়;
সামুতে যেন, কোন কালে মোর আইডি খুলিতে না হয়!

দৃষ্টি আকর্ষণঃ- প্রথমত এটি একটি নেই কাজ তো খঁই-ভাজ টাইপের পোস্ট। খুব শীঘ্রোই একটা তথ্যবহুল পোস্ট করার ইচ্ছা আছে, কিন্তু ভাবলাম তার আগে সবার সাথে একটু মজা করি। আর দ্বিতীয়ত অনেকেই হয়তো বলতে পারেন- 'কবর' খুব হৃদয় বিদারক একটা কবিতা, সুতরাং ঐটা নিয়া প্যারোডি করাটা বোধ হয় ঠিক হয় নাই। শুধুমাত্র তাদের জ্ঞাতার্থে বলতে চাই, প্যারোডি করা মানেই কিন্তু কোন জিনিসকে কম ভালবাসা নয়। বরং সেটাকে আরো বেশি বেশি করে মনে করা।

তাছাড়া পল্লীকবি জসিম উদ্দিনের লেখা 'কবর' আমারও খুব প্রিয় একটা কবিতা। আর প্রিয় কোন বিষয় নিয়ে মাঝে মাঝে একটু মজা তো করাই যায় কি বলেন? সুতরাং পোস্টটাকে সিরিয়াসলি না নিয়ে, শুধুমাত্র মজা হিসাবে নিলেই সব থেকে বেশি খুশি হবো।

তবে যারা পুরাতন ব্লগার আছেন, তারা হয়তো কবিতাটি এর আগেও একবার পড়ে থাকতে পারেন। কিন্তু কই পড়ছেন, কোথায় পড়ছেন আপাতত সেটা চাইপ্পা যাওয়াই ভাল। বেশি কিছু কওনের কাম নাই, প্রয়োজনে আপনারে আমি চকলেট কিনে খাওয়ামু; তাও আপনার পিলিজ লাগে ঘটনাটা পুটেশ (পাবলিশ) কইরেন না.....!!
;)

বিশেষ দ্রষ্টব্যঃ- টাইপিংয়ের ভুলের কারনে হয়তো অনেক জায়গায় বানানে ভুল থাকতে পারে। সেটাকে বিবেচ্য বিষয় হিসাবে না ধরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে কৃতার্থ হবো! তাছাড়া এতক্ষণ যাবত সাথে থেকে এবং কষ্ট করে পোস্টটা পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন! হ্যাপি ব্লগিং....!! !:#P
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৭
৩৭টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক শিক্ষায় দেশ সেরা কর্মচারী চাঁদপুরের ফরিদুল ইসলাম

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই জুলাই, ২০২৬ সকাল ১১:১১

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), ফেনীতে কর্মরত কম্পিউটার অপারেটর জনাব মোঃ ফরিদুল ইসলাম। ০৮ জুলাই ২০২৬ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের... ...বাকিটুকু পড়ুন

আমার যাদুর পেন্সিল...!

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩২

কালি কলম দিয়ে কেন লিখি?


কারন ওতে মনটা ভালো থাকে। বিক্ষিপ্ত মনে নেমে আসে স্বস্তির বারিধারা। কালি কলম দিয়ে লেখালেখির কতো বৈচিত্রময় ও কতো রোমাঞ্চকর হতে পারে তা কেবল... ...বাকিটুকু পড়ুন

শহীদ আলেমকে ভুলে গেলাম, আর যুদ্ধাপরাধীকে দিলাম স্বাধীনতা পদক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৯


উনিশশো ছেষট্টি সালের কোনো এক সকালে ঢাকার বিমানবন্দরে এসে নামলেন এক ব্যক্তি। নাম আবুল আলা মওদুদী। বিমানবন্দর থেকে বের হতেই সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরলেন। কারণ শেখ মুজিবুর রহমান... ...বাকিটুকু পড়ুন

আমার প্রেমিকা হারিয়ে গিয়েছে

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৮ ই জুলাই, ২০২৬ রাত ৮:১৯

আমি তো চাই নি এমন পৃথিবী
আগুনের সংসার
চেয়েছি একটি প্রেমিকাবধূর
দুটো চোখ কবিতার

চেয়েছি একটি শীতল নদীর
জোছনামুখর বুক
চেয়েছি তোমার কমনীয় রাত
থির পরিপাটি সুখ

আমি তো চেয়েছি সংসার জুড়ে
অমরাবতীর ঘর
কোলাহলহীন নির্ঝঞ্ঝাট
বৈরাগ্যের বর

আজো মনে হয় -... ...বাকিটুকু পড়ুন

বিচ্ছিন্ন ঘটনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে জুলাই, ২০২৬ সকাল ৮:৪৪



বিচ্ছিন্ন ঘটনা (রম্য রচনা)

বহু বছর পর এক প্রবাসী ভদ্রলোক দেশে ফিরলেন। বিমানবন্দর থেকে বেরোতেই এক পুরোনো পরিচিত লোকের সঙ্গে দেখা।

ভদ্রলোক: কিরে, দেশের খবর কী? সব ভালো তো?

লোক: আলহামদুলিল্লাহ, কয়েকটা... ...বাকিটুকু পড়ুন

×