এইযে এখন যাচ্ছি পুড়ে ভীষণ অভিমানে...
একলা সওয়া ব্যথাগুলোর নেই কি তবে মানে??
দূরত্বটাই বাড়ে কেবল? কাছে আসা হয়না ঠিক?
মেঘ আকাশে ক্লান্ত শোনায় দেয়াল ঘড়ির টিকটিক..
আমার কেবল রাত হয়ে যায়, আমিই কেবল একলা হই..
পাশাপাশি হাঁটি তবু আমিই কেন নিখোঁজ রই??
সত্যি যখন নিখোঁজ হবো, খুঁজবেনা কেউ জানি তা..
নিজের কাছে নিজেই খুঁজি বেঁচে থাকার ভণিতা...
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




