সাগর রুনি হত্যার ১২৯ দিনে : মেঘের জন্য কথা
সামহোয়ার ইন ব্লগে ‘নীল পাহড়ের ছেলে’ সাগর সরোয়ার তার প্রোফাইলে লিখেছিলেন,
সাংবাদিক, বাংলাদেশের পুরানো বহুল প্রচারিত একটি পত্রিকায় সিনিয়র রিপোর্টার ছিলাম।
এখন জার্মানিতে।
দেশ বদলে গেলেও পেশা বদল হয়নি।
জার্মানির ডয়চে ভেলে রেডিওর বাংলা বিভাগের সম্পাদক।
ভালো লাগে পাহাড়, মেঘ।
পাহাড়ি পথে ঘুরতে ঘুরতে আকাশের কালো মেঘ থেকে যদি বৃষ্টি নামে, খুব বৃষ্টি, তখন আমি বৃষ্টি ভেঁজা পাহাড়ি বালক...
এই ভাল লাগা থেকেই হয়তো প্রিয় সন্তানের নাম দিয়েছিলেন মেঘ।
তারপর হয়ে গেলেন বৃষ্টি ভেঁজা পাহাড়ি বালক...
সামহোয়ার ইন ব্লগে ‘নীল পাহড়ের ছেলে’র দেয়া ‘এই মাত্র শুনলাম’ শিরোনামে সর্বশেষ পেষ্টটি ছিল
৩১ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:০৬ মিনিটে।
এই পোষ্টটিতে মন্তব্য করে একজন ব্লগার লিখেছেন, মেঘের বয়সী আমার একটা ছেলে আছে। আমি ভাবি আমি না থাকলে ছেলেটা কীভাবে থাকবে?
আজ তোমার সে ভাবনা নেই।
তোমাদের দুজনকে ছাড়া
মেঘ'কে এখন একাই পারি দিতে হবে এ অকুল পাথার।
অষ্ট্রেলিয়া থেকে মেঘের খালা সিলভী ফেসবুকে মেঘকে একটি চিঠি লিখেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘মেঘ বাবা, তুমি জেনে নিও, তুমি আর একা নাই, তোমার সঙ্গে অনেকে আছেন, যাদের তুমি দেখতে পাও না, কিন্তু তোমার বিপদে তুমি এদের পাবে। এরা টিভি ক্যামেরার সামনে বড় বড় কথা বলে দায়িত্ব নেয় না, এরা মানবতার শক্তি দিয়ে মাথায় হাত রাখে।
আব্বু, তুমি তো অনেক বুদ্ধিমান ছেলে, বল তো বাতাস কি আমরা দেখতে পাই? কিন্তু বাতাসের শক্তি দেখেছ ঝড়ের সময়ে? এই বাতাসই কিন্তু পানিকে সাথে নিয়ে সুনামি তৈরি করে। আর তখন পৃথিবীর কোনও শক্তি থাকে না তাকে আটকে রাখে। আমরাও তেমন। আমরা তোমার জন্য লড়ব বাবা। কথা দিচ্ছি। তোমার জন্যই বা বলছি কেন, তুমি তো আমাদেরই...আমরা আসলে আমাদের জন্যই লড়ব। কষ্ট, দুঃখ, কান্না দুই হাতে চেপে রেখে তোমাকে আশীর্বাদ করছি, আব্বু জি... জম্মদিনটা শুভ কিছু বয়ে আনুক তোমার জন্য।’
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।