somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয় কোম্পানির সঙ্গে নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



Published on Thursday, 13 September 2012 18:20

ঢাকা, ১৩ সেপ্টেম্বর (নিউজমেইলবিডি): ভারতীয় কোম্পানি লানকো ইনফ্রাটেকের সঙ্গে ২১৭ দশমিক ৯ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেদ্র নির্মাণে চুক্তি করেছে সরকার।

গ্যাস ভিত্তিক নতুন এই কেন্দ্রটি নির্মিত হবে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতবা ইউনিয়নে । যেখান থেকে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে ৩ দশমিক ২৭ টাকা (৩.৮৪ ইউএস সেন্টস)।

বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে লানকো ইনফ্রাটেকের পক্ষে সহযোগি প্রতিষ্ঠান ভোলা ইলেকট্রিসিটি প্রাইভেট লিমিটেডের চীফ অপারেশন অফিসার নোমান আহম্মেদ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সচিব আজিজুল ইসলাম নিজ নিজ পক্ষে চুক্তিপত্রে সই করেন।

সিঙ্গাপুরের অর্থায়নে ভারতীয় কোম্পানির এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৮২ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার। বিদ্যুৎ কেন্দ্রটির জ্বালানি সরবরাহ করা হবে ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে।

চুক্তির শর্ত অনুযায়ি, আগামী ২৬ মাসের মধ্যে বানিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে যাবে কেন্দ্রটি। উৎপাদনের শুরু থেকে পরবর্তী ২২ বছর সরকারকে বিদ্যুৎ সরবরাহ করবে এই কেন্দ্র।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান মন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভোলার এই প্রকল্প আইপিপির প্রথম দীর্ঘমেয়াদি প্রকল্প।ভোলারবাসির দীর্ঘ দিনের দুঃখ ছিল,তাদের গ্যাস কোনও কাজে আসছে না। এখন থেকে সে দুঃখ আর থাকলনা।
এসময় কেন্দ্রটি উৎপাদনে গেলে সেখান থেকে জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ করা হবে আশা প্রকাশ করে উপদেষ্টা বলেন, ভোলার মানুষের জন্য এটি সুসংবাদ। গ্যাস মিললে ভবিষ্যতে ভোলায় আরও বিদ্যুতকেন্দ্র নির্মাণ করা হবে।



অনুষ্ঠানে অন্যানের মধ্যে ভারতের ডেপুটি হাইকমিশনার সন্দিপ চক্রবর্তী, পিডিবির চেয়ারম্যান আবদুল হক খান ও বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।


বর্তমান সরকার এনিয়ে ৫৮টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তি করল। এর আগে চুক্তি হওয়া ৫৭টি বিদ্যুৎ কেন্দ্রের ৩১টি উৎপাদনে রয়েছে।


প্রতিবেদক: নাসির আহমাদ রাসেল
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×