somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৮ আগস্ট পায়ে হেঁটে সুন্দরবনে লং মার্চ

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধুগণ, এই দেশে কত কি ঘটে! একটা ইস্যু নিয়ে পড়ে থাকলে তো আমাদের চলে না। তাই সুন্দরবনের কথা আমরা অনেকেই ভুলে গেছি। যে দু' একজন মনে রেখেছেন, তারাও নানা কাজে এত বেশি ব্যস্ত যে, তাতে কোনো ফায়দা হচ্ছে না। ওদিকে সরকার ভারতের সঙ্গে জোট বেঁধে সুন্দরবনের কবর খুঁড়েই চলেছে। এরকম সময়ে আমরা তরুণ প্রাণের মেলা- 'মৌলিক বাংলা' ডাক দিয়েছি সুন্দরবন বাঁচাতে আবার একজোট হবার। আগামী ৮ আগস্ট, শুক্রবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হবে পায়ে হেঁটে লং মার্চ। সুন্দরবন নিয়ে যে প্রাণীর উদ্বেগ আছে, তার জন্য আমাদের দ্বার খোলা। তবে দেশবিরোধীদের জন্য কিছুতেই নয়।

আমরা জানি, সময়ের তরুণ ঘরে বসে আছে। তবে এও জানি, সুন্দরবন বাঁচানোর জন্য বাঙালি সন্তানের রক্তের অভাব হবে না, এখানে প্রয়োজন প্রকাশ মাত্র। তাই সময়ের তরুণদের সংগঠন 'মৌলিক বাংলা' পায়ে হেঁটে ঢাকা থেকে সুন্দরবন পর্যন্ত ২০৪ কি.মি. লম্বা এক সংগ্রামের ডাক দিয়েছে। এ অভিযান আমাদের শুদ্ধি অভিযান, নিজেদের গড়ার অভিযানও বটে। এনটিপিসি নিয়ে আগে অনেক কথাই হয়েছে। এখন সেখানে আরো যুক্ত হয়েছে ওরিয়ন দালাল প্রুপের ধ্বংসযন্ত্র। আমরা কি বসে বসে সুন্দরবনকে ভারতের হয়ে যেতে দেখব? ঘনবসতির এই দেশ বনবিহীন হলে কী পরিণতি হবে আমাদের? ভবিষ্যত কি আমাদের একটুও ভাবায় না?

ভূমি কাঁপিয়ে, কয়লা জ্বালিয়ে রয়েল বেঙ্গল টাইগারকে হারাতে বসেছে বাংলাদেশ। শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতেই সুন্দরবন একমাত্র বৃহৎ সমুদ্র উপকূলীয় বন। সাগরের লোনাপানিতে যার উদ্ভিত বেঁচে থাকতে পারে। বিপুল এই প্রাণবৈচিত্র্য এখন এদেশের সরকার ধ্বংস করতে চাচ্ছে শুধু ব্যবসার জন্য। ভারতের ব্যবসাও আছে, উপরিও আছে। উপরিটা হলো, বনের সবকিছু হয়ে যাবে তাদের। সুন্দরবনের কপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে এবং বিশাল বিশাল কয়লা ভরা জাহাজ ভারত থেকে সুন্দরবনের ভিতর দিয়ে, তছনছ করতে করেত রামপালে আসবে। এভাবে ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ অংশের সুন্দরবন। প্রাকৃতিক পশুপাখি ও বৈচিত্র্য হবে ভারতের একক সম্পত্তি। তাদের মহাপ্রকল্প ইন্ডিয়ান ন্যাশনাল পার্কে ঙ্গিয়ে টিকেট কেটে তারের কেবলে চড়ে আমরা তখন সুন্দরবন খুঁজব। এই হলো দেশ, মাটি, প্রাণ ও আগামীর বিরুদ্ধে ষড়যন্ত্র। এ ষড়যন্ত্র আমাদের রুখতেই হবে।

লং মার্চে সকলের সহযোগিতা, ভালবাসা, স্নেহ, মায়া, দয়া কামনা থাকবে। বাকিদের চামড়ার মুখ সম্পর্কেও আমরা অবহিত। মৌলিক বাংলা, দেশকে ভালবাসার জন্য এক জীবন বাজি রেখেছে, তাই তার পরোয়া নেই। দেশপ্রেমিকদের সঙ্গী করে, শুধুই ভালবেসে সবুজ সুন্দরবন বাঁচাতে তারা এই দীর্ঘ পথ পায়ে হেঁটে যাবে, লড়ে যাবে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×