ক্যারিয়ার মেলায় চাকরি প্রত্যাশীদের মিলনমেলা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
চাকরি নামের সোনার হরিণটি ধরতে কার না মন চায়। কেউ পায় উপযুক্ত চাকরি আবার কেউ এর পেছনে সারা জীবন ছুটতে থাকে। ছুটতে ছুটতে এক সময় কান্ত হয়ে যায়ঃ তারপরও উপযুক্ত চাকরিটি খুঁজে পায় না। আবার অনেকের কাছে শোনা যায়, কোথায় সিভি জমা দেবো সেটাই জানি না। এসব মানুষের জন্য ক্যারিয়ার মেলা এক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। ২৫ ও ২৬ অক্টোবর হয়ে গেল জাতীয় পেশা মেলা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিসেস -এর আয়োজনে দ্বিতীয়বারের মতো এই মেলার আয়োজন করা হয় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।
দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রায় ৭০টি প্রতিষ্ঠান এই পেশা মেলায় অংশগ্রহণ করে। এসব প্রতিষ্ঠান চাকরি প্রার্থীদের কাছ থেকে তাদের বায়োডাটা নিয়েছে এবং প্রয়োজনীয় বিভিন্ন পরামর্শ দিয়েছে।
মেলার উদ্বোধন করেন শিল্প, যুব এবং ক্রীড়াবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, আগামীতে তাদের প্রতিষ্ঠানের যে লোকবলের প্রয়োজন হবে তার জন্য তারা এই মেলা থেকে আগেই সিভি বা বায়োডাটা সংগ্রহ করছে। এর ফলে অনেক যোগ্য কর্মী তারা পাবে বলে আশা করছেন। আর চাকরি প্রার্থীরা এই মেলাকে তাদের স্বপ্নপূরণের একটি মাধ্যম হিসেবে উল্লেখ করছেন। তাদের মতে একসঙ্গে অনেক প্রতিষ্ঠানে তারা বায়োডাটা জমা দিতে পারছেন এটা অনেক বড় ব্যাপার। যোগ্যতা থাকলে ডাক আসতেই পারে। আর ইন্টারভিউতে তাদের মনের মতো পারফর্ম করতে পারলে স্বপ্নের চাকরিটা পাওয়া যেতে পারে।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ব্যাংকিং অ্যান্ড ফাইনান্সিয়াল, টেলিকম, আইসিটি, টিভি মিডিয়া, ইমিগ্রেশন, ম্যানুফ্যাকচারিং, কনসাল্টিং, এনজিও, জবসাইট, বিজ্ঞাপনী সংস্থা, কল সেন্টার, ইভেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদি।
মেলায় অংশগ্রহণকারী গ্রো অ্যান্ড এক্সেলের পরিচালক জুলফিকার হোসাইন বলেন, আমাদের দেশের শিক্ষিত ছেলেমেয়েরা কি করবে বা কোনভাবে চাকরি পাওয়া যায় বা চাকরি পাওয়ার জন্য কি কি দক্ষতার প্রয়োজন হয় তা অনেকেই জানে না। ফলে উপযুক্ত শিক্ষিত হওয়ার পরও কাক্ক্ষিত চাকরিটি হাতছাড়া হয়ে যায়। এই বিষয়টি মাথায় রেখে আমরা বিভিন্ন কোর্স হাতে নিয়েছি যেখানে আছে ইন্টারভিউ বোর্ডে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে, কোন কোন চাকরিতে কি ধরনের সুযোগ-সুবিধা এবং সর্বোপরি চাকরি পেতেও আমরা কিছু সাহায্য করে থাকি। আমাদের দেশে এ ধরনের কনসালট্যান্ট প্রতিষ্ঠান তেমন নেই বললেই চলে। আমি মনে করি এ ধরনের প্রতিষ্ঠান একজন চাকরি প্রার্থীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। যার মাধ্যমে তারা তাদের মনোবল ফিরে পায় এবং কাক্ক্ষিত চাকরিটি পেয়েও যায়।
জাতীয় পেশামেলা ২০০৮ এ পর্যন্ত সর্ববৃহৎ ক্যারিয়ার মেলা যা দেশের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রয়োজন অনুযায়ী মেধাবী ছাত্রছাত্রীদের নিয়োগ প্রদানে সাহায্য করবে। এই মেলাটি চাকরি সংক্রান্ত তথ্য প্রদান, সার্বিক পেশার উন্নয়ন, প্রার্থী ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন ইত্যাদি ক্ষেত্রে মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। শুধু তাই নয়, এই মেলা দেশের উদীয়মান সব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য উন্মোচন করবে এক অবধারিত সম্ভাবনার দ্বার এমনটাই আশা করছেন আয়োজন কমিটি।
জাতীয় পেশা মেলা ২০০৮-এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী বলেন, গতবারের তুলনায় এ বছর অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেশি। এ বছর কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সংযোগ ঘটানো হয়েছে। আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর দূরত্ব অনেক। ফলে ছাত্রছাত্রীরা জানতে পারে না কোন প্রতিষ্ঠানে কি ধরনের চাকরির সুযোগ আছে, কখন নিয়োগ দেয় এবং তাদের চাকরিগুলো পাওয়ার ক্ষেেএ কি ধরনের যোগ্যতা লাগে। এই মেলার মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি তাদের ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে। জীবনের লক্ষে পৌঁছাতে হলে ক্যারিয়ার নিয়ে অবশ্যই ভাবতে হবে। শুধু ডিগ্রি থাকলেই হবে না। আমাদের দেশে অনেক শিক্ষিত ছেলে আছে কিন্তু তারা তাদের ক্যারিয়ারকে ফোকাস করতে পারছে না। আমরা মনে করি, এই মেলার মাধ্যমে ছাত্রছাত্রীরা এবং চাকরি প্রার্থীদের সঙ্গে চাকরিদাতা প্রতিষ্ঠানের একটা মিলন হবে। আর এই মিলনমেলাই আগামীতে তাদের সুন্দর ক্যারিয়ার গঠনে সহায়ক হবে। ভবিষ্যতে আমরা আরো বেশি বড় পরিসরে এই মেলার আয়োজন করার চেষ্টা করবো এবং আশা করবো আরো অনেক বড় বড় কোম্পানি এ ধরনের মেলা থেকে তাদের কর্মী নিয়োগে এগিয়ে আসবে।
এস আই শান্ত
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে
একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।