somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উড়ছে মামুনের 'কোয়াডকপ্টার'

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চালকবিহীন ও নিঃশব্দে চলা উড়োজাহাজের (ড্রোন) মাধ্যমে বিভিন্ন সময় বোমা হামলার কথা শোনা যায়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন খান ওই ড্রোনের আদলে তৈরি করেছেন চালকবিহীন উড়ন্ত যান 'কোয়াডকপ্টার'।

ছেলেবেলা থেকেই ইলেকট্রনিকস যন্ত্রপাতি তৈরির নেশা মামুনের। কুয়েটের তড়িৎকৌশল বিভাগে ভর্তির পর এ নেশা যেন প্রাতিষ্ঠানিক রূপ পেল। শুরু হলো আরেকটু উন্নতমানের ইলেকট্রনিকস যন্ত্রপাতি তৈরির চেষ্টা। কখনো সফল হয়েছেন, কখনো ব্যর্থ। এভাবেই একবার তৈরি করলেন রোবট। রোবটটি ২০১৩ সালের ফেব্রুয়ারিতে 'আন্তর্জাতিক অটোনোমাস রোবটিক কম্পিটিশন'-এ পেল দ্বিতীয় পুরস্কার। এতে উৎসাহ আরো বেড়ে গেল। চতুর্থ বর্ষে এসে গবেষণার বিষয় হিসেবে মামুন বেছে নিলেন 'কোয়াডকপ্টার' তৈরির কাজ। দীর্ঘ এক বছর চেষ্টার পর অবশেষে সফল হয়েছেন মামুন। আকাশে উড়েছে তাঁর কোয়াডকপ্টার। এটি তৈরিতে তাঁকে সহযোগিতা করেছেন বন্ধু রিজভী আহমেদ। গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করেছেন সহপাঠী গোলাম সুলতান মাহমুদ। আর গবেষণাকর্ম হিসেবে কাজটির তত্ত্বাবধায়ক ছিলেন তাঁর বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান।



কোয়াডকপ্টার আসলে কী

কোয়াডকপ্টার মূলত একটি উড়ন্ত যান। মামুনের তৈরি কোয়াডকপ্টারটি চারটি ব্রাশলেস ডিসি মোটর ও প্রপেলার দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। এটি সাধারণ উড়োজাহাজের মতো 'রোল', 'পিচ' ও 'ইও' অক্ষ বরাবর চলতে পারে। চারটি মোটরের গতি পরিবর্তন করে এটি তিন অক্ষ বরাবর ঘোরানো যায়। স্বাভাবিক অবস্থায় এটি যেকোনো একটি জায়গায় ভেসে থাকতে পারে। এ অবস্থাকে বলা হয় 'হোভারিং'। চারটি মোটরের গতি পুরোপুরি সমান থাকলে পুরো ক্রাফটটি ভূমির সঙ্গে সমান্তরাল অবস্থায় থাকে।

এয়ারক্রাফটটি নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে একটি আইএমইউ বোর্ড। এতে আছে থ্রি-এক্সিস জাইরো, এক্সেলরোমিটার ও ম্যাগনেটোমিটার। এক্সেলরোমিটারটি তিন অক্ষ বরাবর এয়ারক্রাফটটির এক্সিলারেশন সম্পর্কিত তথ্য মেইন প্রসেসরে পাঠায়। জাইরোস্কোপ সেন্সরটি তিন অক্ষ বরাবর কপ্টারটির হেলানো অবস্থা সম্পর্কে প্রসেসরে তথ্য পাঠায়। এ কারণেই কোয়াডকপ্টার একটি নিদিষ্ট অক্ষ বরাবর নিজের ভারসাম্য বজায় রেখে স্থির থাকতে পারে।

রিয়েল টাইম ডাটা রিডিং এবং তা ব্যাখ্যা করার জন্য মামুন এতে 'পিআইডি কন্ট্রোলার' ব্যবহার করেছেন। সফটওয়্যারটি তথ্য পর্যালোচনা করে কপ্টারটির অবস্থান বুঝতে পারে। সফটওয়্যার থেকেই প্রসেসরের মাধ্যমে মোটরগুলোকে সিগন্যাল পাঠানো হয়। মোটরগুলো প্রসেসরের পাঠানো নির্দেশানুযায়ী গতি পরিবর্তন করে। পুরো বিষয়টি রিমোট কন্ট্রোল দিয়ে নিয়ন্ত্রণ করা হয়।



যা দিয়ে তৈরি

কোয়াডকপ্টারটি তৈরিতে ০.৫ অ্যালুমিনিয়াম স্কয়ার বার ব্যবহার করা হয়েছে। দুটো দুই ফুট বার একটি আরেকটির সঙ্গে ৯০ ডিগ্রি কোণ করে বসানো হয়েছে। এ দুটি বারের মধ্যবিন্দুতেই কোয়াডকপ্টারটির ভারকেন্দ্র। এ ভারকেন্দ্র থেকে মোটর চারটি সমান দূরত্বে লম্বালম্বিভাবে বসানো হয়েছে। এই অ্যালুমিনিয়াম শিট, ব্যাটারি ও ল্যান্ডিং গিয়ার দেশে পাওয়া গেলেও স্পিড কন্ট্রোলার, জিপিএস, থ্রি-এক্সিস এক্সেলরোমিটার, জাইরো প্রভৃতি বিদেশ থেকে আনতে হয়েছে। উন্নতমানের ব্যাটারি সংগ্রহ করতেই খরচ হয়েছে পাঁচ হাজার টাকা। একেকটি মোটরের দাম সাড়ে তিন হাজার টাকা করে। থ্রি-এক্সিস এক্সেলরোমিটার ও জাইরো সংগ্রহ করতে খরচ হয়েছে ১৩ হাজার টাকা। অন্যান্য খরচ তো আছেই। সব মিলে খরচ হয়েছে ৬০ হাজার টাকার কিছু বেশি।



ব্যবহার

কোয়াডকপ্টারটি অনেক কাজে লাগানো সম্ভব। এটি সোজা উঠতে ও নামতে পারে। তাই এটির ওড়ার জন্য সাধারণ উড়োজাহাজের মতো খুব বেশি জায়গা দরকার হয় না, এমনকি একটি কক্ষের মধ্যেও এটি চালানো সম্ভব। কোনো জায়গায় কোনো বিষাক্ত গ্যাসের অস্তিত্ব আছে কি না, এটি দিয়ে তা চিহ্নিত করা সম্ভব। কোনো নিউক্লিয়ার রি-অ্যাক্টর দুর্ঘটনায় পড়লে সেখানে তেজস্ক্রিতার মাত্রা নির্ণয়ের জন্যও কপ্টারটি ব্যবহার করা যেতে পারে।

কোয়াডকপ্টারটি কোনো জায়গায় তাৎক্ষণিক ভিডিও ও ছবি পাঠাতে সক্ষম। এটিকে এক থেকে দুই কিলোমিটার দূরে পাঠিয়ে দূর-নিয়ন্ত্রণের পদ্ধতিতে সেখানকার বাস্তব অবস্থা জানা সম্ভব। কোনো অনুসন্ধানী কাজে যেমন_আগুন লাগা কোনো ভবনের কক্ষে কে, কী অবস্থায় আছে তা এ কোয়াডকপ্টারের সাহায্যে জানা যেতে পারে। পাশাপাশি ছবিও সংগ্রহ করা যেতে পারে।

অধ্যাপক মোহাম্মদ শাহজাহান বলেন, 'উন্নত বিশ্বে এ ধরনের যান আছে। আনন্দের ব্যাপার হচ্ছে দেশের শিক্ষার্থীরাই এখন আগ্রহী হচ্ছে এ ধরনের উড়ুক্কুযান তৈরি করতে। অনেক ক্ষেত্রে তারা সফলও হচ্ছে। দুর্যোগপ্রবণ আমাদের দেশে দুর্যোগ ব্যবস্থাপনার অনেক ক্ষেত্রে এ যানটি ব্যবহার করা যেতে পারে।'



ভবিষ্যৎ পরিকল্পনা

মামুন এ কোয়াডকপ্টারটি আরো পরীক্ষা-নিরীক্ষা করে চলেছেন। তিনি এখন এ কোয়াডকপ্টার পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে চালানোর জন্য কাজ করছেন। এরই মধ্যে জিপিএসের মাধ্যমে একে নিয়ন্ত্রণ করে পরিচালনা করার কাজ শেষ করেছেন। মামুন বলেন, দেশের বাইরে থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ আনিয়ে এটি তৈরি করা হয়েছে। এ ধরনের কাজে অনেক অর্থের প্রয়োজন।

কুয়েটের শিক্ষার্থীরা এর আগে লাইন ফলয়ার, মেজ সলভার, অবস্টকাল এভয়ডার, গার্বেজ ক্লিনার, ভয়েস কন্ট্রোল রোবট তৈরি করেছে। এবার এর সঙ্গে যুক্ত হলো কোয়াডকপ্টার।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×