somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিরিয়া সংকটে ২০ লাখ মানুষ শরণার্থী

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতিসংঘ জানিয়েছে সিরিয়ার ২০ লাখের ওপর মানুষ এখন শরণার্থী হিসেবে আশেপাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে। গত তিনমাসে শরণার্থী হয়েছে ৫ লাখ মানুষ। ৭ লাখ মানুষ আশ্রয় নিয়েছে লেবাননে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মতে- পৃথিবীতে এখন সিরিয়ান শরণার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। কখনো-কখনো এক কাপড়ে নারী ও শিশুরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। শরণার্থীদের অর্ধেকই শিশু। মাত্র এক লাখের মত শরণার্থী শিশু কোনরকমে পড়ালেখা চালিয়ে যেতে পারছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে ছোট হওয়া সত্ত্বেও সর্বোচ্চ সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছে লেবানন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে জর্ডান ও তুরস্ক। লেবাননে এখন প্রতি ৬ জনে একজন শরণার্থী। ৯৭ ভাগ সিরিয়ান শরণার্থী আশ্রয় নিয়েছে আশেপাশের দেশগুলোতে। তারা সেসব দেশের অবকাঠামো, অর্থনীতি ও সমাজের ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘ এসব দেশকে সাহায্য করার জন্য বিশ্ববাসীকে আহবান জানিয়েছে।

জর্ডানের মাফারাক শহরের নিকটবর্তী ক্যাম্পে ১ লাখ ২০ হাজার শরণার্থী আশ্রয় নিয়েছে। সিরিয়ান শরণার্থীদের নিয়ে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোও হিমশিম খাচ্ছে। প্রয়োজনীয় অর্থের অর্ধেকও যোগাড় হচ্ছে না। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার অ্যানতোনিও গুটেরেস বলেন, ২০১৩ সাল নাগাদ সিরিয়ান শরণার্থীর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে যাবে বলে আশংকা করা হচ্ছে। সিরিয়ানদের আশ্রয় দেয়ার দিক দিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইরাক। সেখানে আছে ১ লাখ ৭০ হাজার শরণার্থী। ৪০ লাখের বেশি সিরিয়ান নিজের দেশের ভিতরেই আবাসস্থল পরিবর্তন করতে বাধ্য হয়েছে। গত ২০ বছরে পৃথিবীতে সবচেয়ে বড় শরণার্থী সংকট সৃষ্টি করেছে সিরিয়ার গৃহযুদ্ধ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×