৫৩ লাখ অপুষ্ট শিশুকে বাঁচাতে তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধির দাবি
বৃহস্পতিবার সকাল ১১ টায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাসস্ট্যান্ড প্রাঙ্গণে সিরাক-বাংলাদেশ ও ডাব্লিউবিবি ট্রাস্ট আয়োজিত এক অবস্থান কর্মসূচীতে বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরও বলেন, বিড়ি-সিগারেটের উপর কর বৃদ্ধি ঘটলে এসব তামাকজাত দ্রব্যের দাম বাড়বে। দাম বাড়লে সেবনের হার কমবে। ২০০৮ সালে এইচডিআরসি’র এক গবেষণায় বলা হয়েছে, বিড়ি-সিগারেটসহ তামাক খাত থেকে সরকার যে পরিমাণ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও রাজস্ব (ট্যাক্স) বাবদ যে পরিমাণ অর্থ পায় তার চেয়ে দ্বিগুণের বেশি পরিমাণ অর্থ তামাকজনিত রোগে আক্রান্তদের স্বাস্থ্য সেবায় ব্যয় হয়।
বক্তারা নীতিনির্ধারকদের প্রতি আহবান জানিয়ে বলেন, আন্তজার্তিক তামাক নিয়ন্ত্রণ চুক্তি ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)-র আর্টিকেল-৬ নং ধারায় তামাক ব্যবহার হ্রাসে কর বৃদ্ধির কথা বলা হয়েছে। বিগত ২০ বছরে দেশে চাল, ডাল, তেল, লবনসহ নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম কয়েকগুণ বেড়েছে। কিন্তু মরণঘাতি পণ্য বিড়ি-সিগারেটসহ তামাকজাত দ্রব্যের দাম বাড়েনি। ফলে দেশে দরিদ্র জনগণসহ তরুণ প্রজন্মের মধ্যে ধূমপানের হার বেড়ে চলেছে। তাই অবস্থান কর্মসূচী থেকে সকল জনপ্রতিনিধিদের প্রতি জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতি রায় সকল তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধি বিষয়ে বলিষ্ঠ পদপে গ্রহনের আহবান জানানো হয়।
অবস্থান কর্মসূচীতে সিরাক-বাংলাদেশ’র প্রোগ্রাম অর্গানাইজার মোঃ বরকত উল্লাহ ভূঞা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যবসায়ী মোঃ আসাদুল হক, ডা. মোঃ মোস্তাফিজুর রহমান, প্রবীন সমাজসেবী মোহাম্মদ আলী, ব্যবসায়ী মোঃ মোশাররফ হোসেন, সিরাক-বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার মোঃ অলি আহাদ সহ উপজেলার বিভিন্ন শ্রেণীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচীতে অংশগ্রহন করেন। পরে একটি স্বার গ্রহন কর্মসূচীতে উপজেলার ১০০ জন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সকল প্রকার তামাকের উপর কর বৃদ্ধির জন্য দাবি জানিয়ে স্বাক্ষর প্রদান করেন।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।