somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমার জন্মদিনে

২৭ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমার জন্মদিনে
(একমাত্র সন্তানের তৃতীয় জন্মদিন উপলক্ষে)








বছর গড়িয়ে ফিরে এলো ফের সাতাশে ডিসেম্বর
যেদিন তোমার আগমন হলো এই ধরনীর পর
পৌষের ছিলো ত্রয়োদশী তিথি দিন ছিলো বুধবার
এই বসুমতি আঁখি মেলে তুমি দেখেছো প্রথম বার
ছায়াঘন শ্যাম নয়ন অভিরাম এই পৃথিবীর বুক
তার কোল জুড়ে জন্ম নিলে তুমি একটি নুতন মুখ
প্রথম যেদিন চোখ মেলেছিলে আমাদের অঙ্গনে
আনন্দ সুখে ভেসেছিলো সবে তোমারই পদার্পণে
তোমাকে দিয়ে সব খুশি দিলো নিখিল বিশ্ব-স্বামী
স্বর্গের দুত জগতের বুকে এসেছিলে যেনো নামি
জগতের প্রভু করেছে যে ঋণী দিয়ে এই উপহার
তোমায় পেয়ে সে প্রভুকে জানাই ধন্যবাদ শতবার
স্মরনীয়দের নাম মাঝে যেনো তোমার নামটি থাকে
কীর্তি তোমার ভেসে ওঠে যেনো জীবনের প্রতি বাঁকে
প্রার্থনা করি মাটির ভুবনে অনেক বড়ো হবে তুমি
তোমার কর্মে জ্ঞানে ও ধর্মে হাসিবে স্বদেশ ভুমি
যেনো তুমি পাও দীর্ঘ হায়াত শুধিতে সৃষ্টি-ঋণ
যেনো শতবার জীবনে তোমার আসে এই শুভদিন


জন্মতিথি

সৈয়দ নূর সুলতান কামাল
২৭শে ডিসেম্বর ২০০৬ খৃষ্টাব্দ
১৩ই পৌষ ১৪১৩ বঙ্গাব্দ
৫ই জিলহজ্জ ১৪২৭ হিজরী
রোজ বুধবার
সকাল ০৭.০০ টা

সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৪
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×