এসো পার্থিবতায়
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এসো পার্থিবতায়মায়াদেশ অভিসারিনী
মোহবন পদচারিনী
এসো বাস্তবতায়
এসো পার্থিবতায়
শুভ্র তুষার পথ পেরিয়ে
বিঘ্ন বাধা যত মাড়িয়ে
এই দেশে নদী আছে
সুখ নিরবধি আছে
ফুল আছে পাখি আছে
প্রেম মাখামাখি আছে
রাখালিয়া বাঁশি আছে
প্রাণ ভরা হাসি আছে
ভাটিয়ালি গান আছে
বুনোফুলী ঘ্রাণ আছে
খুঁজে পাবে জীবনের ছন্দ
ভুলে যাবে সব বৃথা দ্বন্ধ
মায়াদেশ অভিসারিনী
মোহবন পদচারিনী
চলো বাস্তবতায়
ফেরো পার্থিবতায়
ওই দেশে মোহ আছে
কুহকের ব্যুহ আছে
মায়াগড়া জাল আছে
অমানিশি-কাল আছে
মদিরার নেশা আছে
অলীকের তৃষা আছে
রয়ে যাবে ছায়াপাশে বন্ধ
মরিচিকা ঘোরে চির অন্ধ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন