অশ্রুরেখা আঁখির পরে
০৬ ই মার্চ, ২০১০ সকাল ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অশ্রুরেখা আঁখির পরে একটি হৃদয় শান্ত ছিলো
হাস্য রসে জ্যান্ত ছিলো
মুগ্ধ গানের সূরে ছিলো
স্বপ্ন দু’চোখ জুড়ে ছিলো
মগ্ন সুখের টানে ছিলো
মত্ত খুশির বাণে ছিলো
তুমিই এনে দিলে সেথা সর্বনাশা দুখ
ভরলো গরল সত্ত্বাজুড়ে
চিতার অনল অন্তঃপুরে
অশ্রুরেখা আঁখির পাড়ে
সূর বিরহ বীণার তারে
শুন্য জগত হাহাকারে
ন্যুব্জ হৃদয় ব্যাথার ভারে
অন্ধকারের ছায়ায় ভরা শুষ্ক করুন মুখ
কেনো মোহন সূর ছড়ালে
প্রেম ফাঁদে এ মন জড়ালে
স্নিগ্ধ রুপে প্রাণ মাতালে
ভালোবাসার সাধ জাগালে
সুখের কথায় বুক ভরালে
স্বপ্ন দিয়ে চোখ জুড়ালে
চারটি দিনের জীবন থেকে তাড়িয়ে দিলে সুখ
এমনি স্মৃতি বক্ষে ধরে
দীর্ঘ জীবন কেমন করে
কাটবে নিঠুর ধরার পরে
মন কাননে উদাস স্বরে
গায় পাপিয়া বেদন ভরে
ভুলবে তারে কোন বাসরে
এই জীবনের শেষ ক্ষনে যে রাখবে পুষে বুক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।
বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন