somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে হাজার হাজার শিক্ষার্থী জিম্মি

২১ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে (সম্ববত) ৯৫% ভর্তি আবেদনের সময়সীমা ভর্তি পরীক্ষার তারিখ ও ফলাফল (সম্বাব্য) তারিখ উল্লেখ করে খালাস। ফলাফল প্রকাশের পর ভর্তি তারিখ হঠাৎ করে কোন চিন্তাভাবনা ছাড়া জাতীয় দৈনিক (অল্প পঠিত) ও তাদের ওয়েব সাইটে দিয়ে থাকে।

এক্ষেত্রে যে সকল সমস্যা হয়ে থাকে তা নিন্মরুপ

১। একজন প্রার্থী সাধারনত বহুল প্রচলিত একটি বা দুটি দৈনিক পত্রিকা পড়ে থাকে। যার ফলে শিক্ষার্থীর অনেক হয়রানি হতে হয়। যেখানে দেশের জনসংখ্যার শতকরা ৪০ ভাগ দারিদ্র সীমার নিচে বাস করে।

২। অধিকাংশ শিক্ষার্থী গ্রামাঞ্চলের যাদের পক্ষে প্রতিদিন ওয়েব সাইটে ঢুকে খোঁজ নেয়া সম্বব হয় না যা একধরনের হয়রানিমূলক। যেখানে হাজারে এক বা দুই জন লোক আধুনিক সকল সুযোগ সুবিধা প্রতিদিন ভোগ করে থাকে।

৩। হঠাৎ করে বিশ্ববিদ্যালয় এমন একটি মৌখিক পরীক্ষার তারিখ ঠিক করল, যা অন্য একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বা ভর্তি তারিখ। যেমন জাহাজ্ঞীর নগর বিশ্ববিদ্যালয় হঠাৎ মৌখিক পরীক্ষার তারিখ দিল ২৬/১০/২০১১ খ্রিঃ, ঠিক একই দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। যা একমাসের অধিক সময় আগে নির্ধারিত ও প্রকাশিত।
হে আমাদের শিক্ষামন্ত্রী ও উপাচার্য গন যে সকল শিক্ষার্থী জাহাঙ্গীরনগর মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক সে কি করবে আপনি বলে দিন। হয়ত ঐ শিক্ষার্থী বা তার অভিবাবক উচ্চমূল্য ভর্তি ফরম ক্রয় করতে গিয়ে ধান বিক্রি করেছে নয়তো কোন বড়লোক সন্তানের সাথে জ্ঞান বিনিময় (টিউশনি) করে টাকা যোগাড় করেছে। ফরমের উচ্চমূল্য বলছি একারনে যে, প্রতিটি নাগরিক উপর প্রতিনিয়ত বিদেশী ঋনের বোঝা ভারী হচ্ছে বলে।
এখানে ভর্তি নিশ্চিত নয়, অন্য জায়গায় ও পরীক্ষা দিতে পারছে না। মাঝখানে দাড়িয়ে খোলা আকাশ দেখছে। এভাবে চলতে থাকলে শিক্ষার্থীর উদ্দেশ্য পূরণ হবে না। কিন্তু টাকা নষ্ট হবে। এখানে একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে তার ইচ্ছার জিম্মি থাকে।

৫। কিছু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখও ভর্তি বিজ্ঞপ্তির সাথে উল্লেখ করে না।

৬। মৌখিক পরীক্ষার পর হয়ত দুই দিনের ভিতর ভর্তি হতে বলবে।

সমাধান

১। বিশ্ববিদ্যালয় গুলে ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা, পরীক্ষা, ফলাফল, মৌখিক পরীক্ষা, চুড়ান্ত ভর্তি, ক্লাস শুরু তারিখ উল্লেখ করতে হবে। আবাসিক সুবিধ থাকলে তা কখন থেকে পাওয়া যাবে তার সুনির্দিষ্ট তারিখ প্রকাশ করতে হবে। শিক্ষার্থী ভর্তি হতে কত টাকা লাগবে তাও ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করতে হবে।

২। যে কোন সিদ্ধান্ত পরিবর্তন হলে সাথে সাথে বিটিভিতে দিতে হবে। ভর্তি সাধারণ তথ্য ও সবার আগে বিটিভিতে দিতে হবে। এসকল তথ্য বিটিভিতে দুই-চার মিনিট কিংবা একদিনের জন্য নয় নূন্যতম ১৫ দিন, দিন রাত্রি ২৪ ঘন্টা তথ্য গুলো থাকতে হবে।

৩। সরকারের উচিত সকল স্তরে (যেমন- শিক্ষা, গ্যাস, পানি, বিদ্যুৎ সমস্যা) বিটিভিতে তথ্য প্রচার করা। জনগনের চাহিদা বা গুরুত্ব অনুসারে তথ্য প্রবাহের স্থায়ীকাল নিরুপন করা।
**এখন শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ে চ্যন্সলার হস্তক্ষেপ কামনা করছি। যাতে শিক্ষার্থী রাজশাহী ও জাহাজ্ঞীরনগর উভয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারে।**

হে সম্পাদক সাহেবেরা আমার লেখাটি আপনার দৈনিকের প্রথম পাতায় প্রকাশ করুন। (যদি মনে করে থাকেন সমস্যাটি জাতীয় এবং বাস্তব।)
হে ব্লগবাসী এবং ফেসবুকের শিক্ষার্থীরা সমস্যাটি যদি সঠিক মনে কর, তাহলে তোমারা তোমাদের জায়গা থেকে প্রতিবাদ কর।
হে দেশের নাগরিকগন সমস্যাটি শুনা মাত্র শিক্ষামন্ত্রী, উপাচার্য, রাষ্টপ্রতি, প্রধানমন্ত্রীর কাছে সমাধানসহ পৌঁছে দিন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×