somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী দিবস দিয়ে হইবেটা কি?

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মা একজন নারী। আমি নারী। আমার প্রিয় বান্ধবী, বোন, নানু, দাদী, ভাবী, চাচি, খালা, ফুপু, মামী-সবাই নারী। এদের সকলের জন্যই কি নারী দিবস? কি হয় আসলে তাদের জীবনে এই একটি বিশেষ দিনে? হরলিক্সের ‘উইমেন্স হরলিক্স’ কিংবা কিউবির ‘মার্চ ইন হার হিলস’ কি তাদের জীবনে কোন প্রভাব ফেলে? হয়তো হ্যাঁ, কিংবা হয়তো না! আমার জীবনে কিন্তু প্রভাব ফেলে। উইমেন্স হরলিক্স কিংবা মার্চ ইন হার হিলস আমার নারীত্বকে শ্রদ্ধা করতে শেখায় কয়েক গুণ। আমাকে মনে করিয়ে দেয় আমি কে? কি? কেন?

বুর্জোয়া মতাদর্শের বিপক্ষে যারা তারা বলেন এইসব ডে/দিন/হেনতেন এগুলো কেবলই বাণিজ্য করার অজুহাত মাত্র। আবারও বলছি, হয়তো হ্যাঁ হয়তো না। কিন্তু একটি নারী দিবস থাকলই না হয়, ক্ষতি কি?

গত বছর এ দিনে আমি ‘রেডিও আমার ৮৮.৪’-এর স্টেশনে বসে আরজে জ্যাকলিনের সঙ্গে বসে শো করছিলাম (অতিথি হিসেবে), সঙ্গে ছিল তুলি’পু। আমরা নারী বলেই সেদিন আমাদের আমন্ত্রণ জানান হয়েছিল, কর্মজীবী নারী আমরা। কিছুই হয়নি সেদিন নিছক আড্ডা ছাড়া। তবে সেই আড্ডাতেই বেরিয়ে এসেছিল সমাজের নানা অসঙ্গতি, নারীর প্রতি নিপীড়ন, নির্যাতন, পুরুষের ডমিনেন্সী আর কত কি! নারী দিবস বলেই হয়তো আমরা একটু বেশিই সোচ্চার ছিলাম সেদিন। আফটার অল, সেদিন ছিল ‘আমাদের’ দিন!

তবে একটা ব্যাপারে আমার দ্বিমত আছে। নারী দিবস যেমন আছে তেমনি পুরুষ দিবসও থাকা উচিৎ। ঐদিন না হয় আমি আমার ভাইকে একটা পাঞ্জাবী গিফট করলাম আর বয়ফ্রেন্ড কে ফেয়ার এন্ড হ্যান্ডসাম। অনেকে বলে নারী দিবস দেওয়া হয়েছে নারী দুর্বল, তাই তার অধিকার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে। আমি তা মনে করিনা। বরং পুরুষকে মনে করিয়ে দেওয়া আমরা আছি তোমাদের পাশে, তাদেরকে আর একটু সাহস যোগানো, তাদেরকে আর একবার মনে করিয়ে দেওয়া জ্বর হলে মা/বোন/স্ত্রী/ তোমার খেয়াল রাখবে, তোমার স্ত্রী প্রেগন্যান্ট হলে তুমিও অফিস থেকে ‘লিভ’ পাবে, বয়ঃসন্ধিকালে বড় বোন তোমার পাশে ছিল/থাকবে, আর সেই বোনকেই বিদায় দিতে হবে কয়েক বছর পর।

আমার ভাই আমাকে ডেইরী মিল্ক কিনে দিয়েছে আজকে। আমি আম্মাকে ভাত খাওয়ার প্লেট উপহার দিয়েছি। আমি খুশি, আম্মাও খুশি। নারী দিবস দিয়ে আসলেই অনেক কিছু হয়।

নীল হাতির পক্ষ থেকে বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা সবাইকে!
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

×