somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিন্দি আর ইংরেজী গানে বাংলা নববর্ষ ১৪২১ পালিত। আমরা কি গর্বিত!

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হিন্দি আর ইংরেজী গানে বাংলা নববর্ষ ১৪২১ পালিত। আমরা কি গর্বিত!



গতকাল জাতি হিসাবে একমাত্র অসাম্প্রদায়িক উৎসব বাংলা নববর্ষ পালন করল গোটা বাংলাভাষাভাষী মানুষ,



সমগ্র দেশ। রঙ্গীন, বর্নীল, সাজে সেজেছিল গ্রাম শহরের প্রতিটা পরত। নতুন জামা, দেয়াল, রাজপথ জুড়ে আলপনা, মঙ্গল শোভা যাত্রা, ব্যানার ফেস্টুন সাংস্কৃতিক অনুষ্ঠান-- সব মিলিয়ে উৎসবে মাতোয়ারা সবাই। বাঙ্গালী হিসাবে আমিও আমার মতোই পালন করেছি ১ লা বৈশাখ।

একদিনের জন্য পান্তা ভাতে ইলিশ আর কাচা মরিচ ডলে আমিও বাঙ্গালী হয়েছি এদিন। সারাদেশের মতোই আমাদের মফস্বল কুষ্টিয়াতেও বৈশাখ পালিত হয় প্রতিবার বেশ ঘটা করেই। এবারও ব্যাতিক্রম হয়নি। মানুষের মাঝে আনন্দ -উদ্দীপনা দেখে বর্নীল সাজ-গোজ দেখে মাথায় রঙ্গিন গামছা দেখে, নারীদের শীরে পুষ্প মুকুট দেখে আমার ভেতরেও ঢাক বেজেছে আমার ভেতরেও খোল বেজেছে। আমিও বুক চাপড়ে বলেছি আমরাই পারি।

বাঙ্গালীরাই পারে।



এত সুখের ভেতর এত আনন্দের ভেতর সবচেয়ে মর্মান্তিক, সবচেয়ে খারাপ ব্যাপারটা গতকালই খেয়াল করলাম অন্যবারের চেয়ে ভীষনরকম প্রকট ভাবেই। আমাদের সমবয়সী অথবা ছোটরা তাদের ভেতর আনন্দ উদ্দীপনার কমতি ছিলনা। তারাও বাধন হীন ভাবে ছুটে বেড়িয়েছে, আহারে- আচারে চেষ্টা করেছে গতানুগতিকতার বাইরে অন্তত একটা দিনের জন্য বাঙ্গালী হতে। কিন্তু পারল কি । আদৌ পারবে কি?



কিংবা যদি অন্যভাবে বলি, এ বৈশাখ আমাদের কি শেখাল এবার , বৈশাখ নিয়ে কি করলাম আমরা বা বৈশাখে আমরা কি বাঙ্গালী হতে পারলাম একটুও; প্রকৃত না হোক সখেই? ভেক ধরেও কি আমরা আমাদের দেউলিয়াপনাকে আড়াল করতে পেরেছি?

প্যান্ডেলে প্যান্ডেলে সারাদিনই শুনেছি হিন্দি আর ইংরেজী গানের ধিপ ধাপ আওয়াজ, সাথে আমাদের ভবিষ্যত বাঙ্গালীদের ধিপ ধাপ নাচ, উন্মাদনা। কি লজ্জা কি লজ্জা। জাতি হিসাবে বাঙ্গালী এতটা অধ:পতনে কবে গেল;

কতটা নিচে নামলে হিন্দি আর ইংরেজী গান বাজিয়ে আমরা বাঙ্গলা নববর্ষ পালন করতে পারি! এ লজ্জা কোথায় রাখব?

এইতো ২১ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কোন এক জায়গা থেকে ভেসে আসছিল "আশিক বানায়া আশিক বানায়"- শিরোনামের একটা হিন্দি গান। সেদিন একবার লজ্জা পেয়েছিলাম। গতকাল

আর একবার লজ্জা পেলাম। আমরা কি কখনোও বুঝবোনা আমাদের ওজন!



সত্যিই আমরাই পারি, আমাদের দ্বারাই সম্ভব , এমন ন্যাংটা হয়ে নাচতে এই হুজুগে বাঙ্গালী ছাড়া আর কে পারে? তাই তো বিদেশীরা আমাদের দিকে তাকিয়ে মুচকি হাসে আর হয়তো বলে- তোদের দ্বারা কিচ্ছু হবেনা শালা!

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×