somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ননদী, তোমাকে.

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

..
এ জন্মটা তোমাকেই উৎসর্গ করেছি, করেছি জন্মাধিক
ভালোলাগা ভালোবাসায় । হৃদয়ের কাছে শাদা নীলমনি ফুল,
অনুভবে ফুটেছো সমস্ত আবেগ মিশিয়ে । আগামী কোনো জন্মে
মনুষ্যজন্ম পেলে তোমার সুন্দরকে প্রদক্ষিন করার বরই
চেয়ে নেবো আমি ; মঞ্জুরিত বসন্তদিন বরাদ্দ নাও হয় যদি ।

কী চাইবে তুমি ? মৃণালের শীর্ষে পদ্ম কিংবা শতবর্ষী গোলাপ ?
হেঁটে হেঁটে আমি পৃথিবীর শেষঅব্দিও যাব ; উজ্জ্বল আর
ঝলমলে মুঠো মুঠো মুক্তোয় ভরিয়ে দেবো চলার পথ তোমার ।
এ জন্মের ভালোবাসাময় হাজার রাত কিংবা শীতরাত্রির জানালায়
শার্সিটা হব । মুহূর্তেই সবচে অন্ধকার রূপান্তরিত হলে গুচ্ছ গুচ্ছ
পুষ্পিত স্বর্গে, শতাব্দীর পর শতাব্দী হৃদয়জুড়ে নড়বোনা একতিলও !

ঊনিশ বসন্তের উঠোনে তুমিতো লজ্জাবতী লতা, অপরাজিতা নীল,
টুকটুকে লাল ফুল । দিগন্তের রাঙা মেঘ, সূর্যের জ্যোতির্ময়তা ।
একবার তোমাকে জড়িয়ে ধরে, একবার তোমার ঠোঁটে রক্তিম চুম্বন
এঁকে অজস্রজন্মও তোমার অপেক্ষায় কাটিয়ে দিতে পারি ।
তোমার উদ্দেশ্য গোলাপের পাপড়ি হয়ে ছড়িয়ে পড়তে পারি চলার পথে ।

এক জন্মের পুণ্যে এ জন্মে তোমাকে না পেলে, তোমার সুন্দর প্রদক্ষিণের
সুযোগ না পেলেও ; দিন, সপ্তাহ, মাস, বছর, শতাব্দী পুরোটা
এক মর্মান্তিক দীর্ঘশ্বাস বুকে জড়িয়ে, সম্পূর্ণ জন্মটা তোমার ফিরে আসা
পথের উদ্দেশ্যে চেয়ে থেকে থেকে টলমল অশ্রুবিন্দুর মত একদিন ঝরে যাব
হয়তো, আগামীর কোনো এক জন্মে তোমার সুন্দর প্রদক্ষিণ করার অভিপ্রায়ে !


২৩ মার্চ ২০১৩
মধ্যরাত্রি, উত্তরা ।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৪
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×