somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পটা এমনই, অসম্পূর্ণ, গুনে গুনে বছর তের আগের ঠিক!

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা গল্প আছে আমার, আছে না পাওয়ার এক দীর্ঘশ্বাসও! সে গল্পটা, কৈশোরের ওই গল্পটাই কেবল আমি বলিনি কাউকে, বলিনি কখনোই, মুখ থেকে বেরও হয়নি অস্ফুটে! সে গল্পটা, আমার একমাত্র অপ্রকাশিত গল্পটাই আজ বলছি...

মেঘের মত অভিন্ন হৃদয়ের কিছু স্কুলবন্ধু ছিলো আমার, আর ছিলো প্রজাপতির মত রঙিন এক স্বপ্ন, ছিলো সে খুব কাছেই যেন বাস্তবতার! শরতের শাদা মেঘ প্রিয় ছিলো তার আর ছিলো শাদা কাশফুল। সে তাকে বাঁধ ভাঙা আবেগ নিয়ে একবার, আমি একবার ভালোবাসি বলেছিলাম, বলেছিলাম স্কুল ফেরত সোনাঝরা কৈশোর বিকেলে এক। অথচ, ভালোবাসি শব্দটার প্রকৃত মর্মার্থই জানিনে তখনো! বুঝেছি গুনে গুনে ঠিক তিন দিন পর এর!

আমার মতই আমাকে সে ভালোবাসি বলেনি, বলেনি সেই কৈশোরবেলার উঠোনে কখনোই! তবে, লুকোচুরি খেলার ছলে জড়িয়ে ধরেছিলো আমায়, জড়িয়ে ধরতো ছোঁয়াছুঁয়ি খেলার ফাঁকেও! সে স্পর্শে যে শিহরণ ছিলো, বইয়ে দিতো যে ভালোলাগা-, আমি শপথ করে বলতে পারি, বলতে পারি জীবনের সব স্বপ্নের কথা হিসেবে রেখেও তা আর পাইনি কখনো। গল্পটা এমনই, অসম্পূর্ণ, গুনে গুনে বছর তের আগের ঠিক!

কেটে গেছে তারপর তের বছর! আর কেটে যেতে যেতেও, যেতে যেতেও কেটে, এভাবেই পদ্মা মেঘনায় বয়ে গেছে জল আর জল! বয়ে গেলে এভাবে এরপর গতকাল, গতকাল ছোটবেলার সে বন্ধুদের, সে স্মৃতিময় দিনগুলোর একজন, এফবিতে রিকুয়েস্ট পাঠিয়ে জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করলো ‘চিনতে পেরেছিস’? আমিতো অবাক, ভাবতে পারা যায় তের বছর পর তাও এভাবে! ইনবক্সে নাম্বার চাইলাম, চাইতেই দিলো। খানিক আলাপচারিতার পরই জানতে চাইলাম ওর কথা, সেই প্রজাপতির কথা। বললো, সেই যে চলে গেলি তুই, চলে এলি একেবারে এরপর ও এসেছিলো, এসেছিলো এড্রেস চাইতে তোর! জানালো আরও, জানালো আমরা চলে আসার পরের বছর ওরাও চলে গেছে!

এরপর থেকে, এরপর পুরোটা রাত আর সারাটা দিন জুড়ে আজ কেবল মনে পড়ছে ওকে, মনে পড়ছে সেই ঝগড়া, সেই অভিমান, শেষ অভিমান আমাদের! মনে পড়ছে বাবার সেই ট্রান্সফার, চলে আসা সেই, চলে আসা না বলেই! গতকাল এরপর থেকে, সে ব্যাপারটার পর থেকে আমার পুরোটা দিন আর রাত জুড়ে কেবলই চোখে ভেসে ভেসে উঠছে তার বিষণ্ণ মুখ, ভেসে ভেসে উঠছে অশ্রুসিক্ত দু’চোখ তার।

২৫ ডিসেম্বর ২০১৩
বিকেল, উত্তরা।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×