স্মৃতির একটি নীল ফুল বর্শা হয়ে বিঁধে আছে বুকে-
আড়াই বছরের আক্ষেপ বুকে রেখে
উত্তপ্ত শহরের গন্ধ পেরুতেই
নাইটকোচের জানালায় ভর করে
পাটুরিয়া ঘাটের আলাভোলা অন্ধকার
একবার ভালোবেসে প্রহসন
আর শূন্যতার সাপিনীও এই সমস্ত রাতভর
শাহ মখদুমের ক্যান্টিনে উঠে তারপর
বিস্কিট কিনে খেয়ে কফিতে চুমুক দিতেই মনে পড়ে-
বঙ্গদেশে ভালোবাসাটাই অন্ধকারময়
যেমন জানে ভালো দেখা হওয়া সাঁওতাল নারীও
তবুও আগুন পেড়িয়ে কতজন কত ভাবে যে
দিব্যি ঢুকে পড়ে আলোর শহরে
মর্মস্থলে রেখেও দু:খ ও ঘৃণা জাগানিয়া বোধ
অথচ শনি থেকে শুক্র
চোখের আগুনে নিয়তির বর্ষাকাল
আর যন্ত্রনার উগ্র ধারাপাত ক্রমাগত রাতজুড়ে আমার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




