একটি মেয়ে,
প্রতিরাতে নেমে আসে আমার শিওরে
পৃথিবীর তাবৎ সৌন্দর্য শরীরে তার!
যখন সে আসে
নিমেষেই খুলে যায় প্রতিটি দরোজা
একে একে সব কটা জানালা;
লবণাক্ত বাতাসেও ঘ্রাণ আসে তার!
সে আমাকে নিয়ে যায়
পাহাড়ের পাদদেশ, সমুদ্রের শহর, আর
গাছপালা, ফুল, পাখি শোভিত দ্বীপে
সুন্দরের অবিরাম ভ্রমণে
একটি কাঠবাদাম গাছের আড়ালে
প্রতিরাতে হারিয়ে যায় মেয়েটি!
সকাল সন্ধ্যা এ স্বপ্ন ভাবতে ভাবতেই
আর খুলে যায় প্রতিটি দরোজা, প্রতিরাতে!
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



