
আচরণে লোকটি দরবেশদের মত দয়ালু
তাঁর নাকের দৈর্ঘ্য, মুখের পুরত্ব,
গায়ের রঙ, হাত-পা আর শরীরের সমগ্র কাঠামো
অবিকল, মানুষের মত শাশ্বত অবিকল
প্রতিটি মানুষ যে রকম হতে পারে এবং
শব্দ জন্ম দিতে পারে লোকটি সেরকম
তবুও ঠিক প্রথাগত মানুষের মত নয় লোকটি
লোকটি আত্মত্যাগী, রক্তের আঁচড়ে মমতা আঁকেন
যদিও বয়স তাঁর অনূকুলে নেই অনেকদিন!
লোকটি ধুলোবালি, ক্লান্তি ঝেড়ে ফেলেন
এবং হাত পা দুটোকে সচল করেন প্রতি সকালে
যদিও চিকিৎসা বিজ্ঞান নিশ্চিত করেছে
হৃদয়যন্ত্র দুর্বল, পরিশ্রম অনুকূলের নয় লোকটির
তবুও নিজেকে মৃত্যুপথে রেখে নিশ্চিত করেন
পরবর্তী প্রজন্মের স্বচ্ছলতা, স্বাভাবিকতা, লোকটি
সম্পর্কে লোকটি আমাদের বাবা
যাকে অনেকটা সূর্যের মত মনে হয় আমার
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



