
১)
স্মৃতিকথা
একদা আমার এক প্রেমিকা ছিলো, শুনেছি সে অন্ধ হয়েছে, তাও বহুকাল! কোনো একদিন, যখন আমার কেউ ছিলো না, তাকে নিয়ে সিনেমায় গিয়েছিলাম আর আমার ভেতরে সে বসেছিলো ছায়ার মতন! তার ঠিকানাগুলোতে আমি যাই, সে উপন্যাসে-, প্রেমিক প্রেমিকা যেখানে হাত ধরে রয় পরস্পর!
আমার সহধর্মিনী, সিনেমা, ক্যাফেটেরিয়া আর অন্ধত্বের সেইসব গল্প শুনতে চায়। ঈশ্বরের মত সত্য সে প্রেমকথা আমি কেবল স্মৃতিকথায় টুকে রাখি।
২)
পার্থক্য
তুমি আমাকে দেখাও
সূর্যোদয়, স্বপ্ন
আর তোমার
আকাঙ্ক্ষা সমগ্র
আর আমি দেখি
এক গ্লানির জীবন
যা এঁটে রয়েছে
ভুল আর পতনে!
৩)
বিয়ে
আমার অনিষ্ট তোমার দ্বারা হবে না
এই বিশ্বাস বুকে ধারণ করতেই না করতেই
আমাকে দেখালে তুমি জলভরা চোখ
আর তারপর আমাকে নিয়ে গেলে একদিন
বিয়ে নামক এক গারদের ভেতর___
যেখানে তোমাকে বহন করতে হবে আজীবন
ছবিঃ ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



