somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিবেশিনীর বেড়াল এবং জ্যোতিষীর তোতাপাখি বিষয়ক

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১)
প্রতিবেশিনীর বেড়াল

আমার এক ঘর পরে যে প্রতিবেশিনী, তার বেড়ালটি এখানে আসে। সে একজন প্রেমিক এবং দক্ষ ক্রীড়াবিদ- প্রতিবেশিনী বলেন। আমার জানালাটা তার পছন্দ ছিলো, বড় নিঃশব্দে আসে, কোনো কোনোদিন উড়ন্ত ফরিঙের মত লাফ দিয়ে। বালিশের পাশে, সেখানে শুয়ে থাকে মাঝরাতে আর ডাইনিং এর নিচ থেকে আঁকড়ে ধরে পরিধেয়। মহল্লায় অনেক বন্ধুবান্ধব তার, অনেক মেয়ে বেড়ালের সাথে প্রেম আর যে কোনো প্রেম ভেঙে গেলে তিনদিন তিনরাত, উপবাসে কাটায়। শুনেছি, মহল্লা তন্নতন্ন করেও প্রতিবেশিনী তাকে খুঁজে পান না, সে বাহিরে রাত কাটায় আর ইঁদুর ধরার অনিশ্চিত প্রক্রিয়া একদম পছন্দ করে না!

বেড়ালটি এখন ভূগোল শিখতে বসে, রাত জেগে পড়ে, কীভাবে ফাঁকি দেয় কুকুরের চোখ আর ইঁদুর শিকারের কৌশল- নতুন ঠিকানা থেকে প্রতিবেশিনী জানায়।

২)
প্রতিধ্বনি

পুরোটা দিন লোকটি ঘুরে বেড়ালেন__
বিস্তৃত বালিয়াড়ি, নারকেল বাগান
সমুদ্রমুখী পাহাড়ের শহরে
আর যতটা সম্ভব পর্যবেক্ষণ করলেন
পাখি, সাগর আর গাছগাছালির
সৌন্দর্য, গতিপ্রকৃতি, উড়ে চলা
আর সমস্তদিন বিড়বিড় করলেন এই

সম্পূর্ণ ভ্রমণ লিপিবদ্ধ হয়ে গেলে
পাণ্ডুলিপি খুলে প্রকাশক দেখলেনঃ
মাঝবয়সী এক উদভ্রান্ত লোক
বিড়বিড় স্বরে পাখির কুহুতান আওড়াচ্ছে
যার প্রতিধ্বনি ফিরে আসছে কানে!

৩)
স্ত্রী এবং নিঃসঙ্গতা বিষয়ক

এটা ছিলো পাঁচ বছর আগে। আমার স্ত্রী শুয়ে ছিলো, আধখোলা। আমি তার মৌনতাকে অবলোকন করছিলাম। তার বুকে নদীর শব্দ বইতো আর কপোল থেকে ঘাড়, ওষ্ঠগুলো ছিলো প্রেমময়। আমি তার পাশাপাশি দাঁড়ালাম। তার অভিব্যক্তি, অঙ্গভঙ্গি চিত্তাকর্ষক ছিলো। আমি তাকে পাঠ করছিলাম। পাঠ সম্পূর্ণ হওয়ার আগেই, আমার ১২ বছরের নিঃসঙ্গতা সে টের পেয়ে যায়! যা একদা ছিলো চিরায়ত, ঈশ্বরের মত বাস্তব।

ভ্যাবাচ্যাকা খেয়ে আমারও প্রশ্ন জাগে, তবে কি সেও প্ররোচিত হয়েছিলো যুবক আপেলের লোভে? জ্যোতিষীর তোতাপাখিই হয়তো জানে- মনে মনে ভাবি!

৮ অক্টোবর ২০১৭
বিকেল, বরগুনা।

সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৮ দুপুর ২:৫৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×