আকাশে ঘোলাটে চাদের মাঝে রহস্যের ছায়া,
নাকি মায়াবী কোনো মায়া?
চাদের পানে একলা চেয়ে আমি ভাবি
আজকে কেনো কবিতা লিখে হতে চাই কবি?
আসলে কি সুধুই আমি কবিতা লিখি
নাকি সহজে বলতে চাই, না বলা কথা সবি?
শুন্যপ্রায় পাকস্থলী, শুন্য মনের সুখ
হাসির আড়ালে আজ কি তবে লুকাই মনের দুখ?
নিকষ কালো আকাশ পানে চেয়ে প্রায়ই ভাবি
অশ্রু ঝরানো কঠিন নাকি দুখ লুকিয়ে হাসি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


