তুমি না হলে হতো না জীবনে এত অঘটন
কারণে অকারণে হতো না এত উত্থান এত পতন,
সেদিন তুমি হঠাৎ সামনে এসে না দাঁড়ালে
ফিরে ফিরে না তাকালে,
জীবনটা হয়তো আজ অন্য রকম হতো...
আমার মতন হতো।
আজ দেখো তুমি থেকেও নেই
আমি দেখো চেয়ে সেই তোমার দিকেই
আমি আছি, তুমিও আছো
শুধু আগের মত আমার আমি নেই,
বড্ড...জানো না, বড্ড বেশি সেই আমাকে খুঁজি
আমার অনুপস্থিতি আমাকে বড় বেশি কষ্ট দেয়
সব তোমার জন্য,
তুমি না হতে তো সব আগের মতো হতো...
এখনো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


