somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের ঈদে মিলাদুন্নবী (সা.) পালন

২২ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মসজিদে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিল শেষে তাবারক বিতরণ করা হবে। তাবারক বিতরণের বিষয়টা মসজিদের মাইকে ফলাও করে প্রচার করা হয় বেশ কয়েকবার।
আজকে মসজিদ ভর্তি মুসল্লি।
মসজিদের পাশে রান্নাবান্নার বিশাল কর্মযজ্ঞ। জলন্ত উনানে ফুটন্ত খিচুরির ঘ্রাণ মসজিদ আঙিনা ছাপিয়ে গিয়েছে। আলোচনা মাহফিলের আগরবাতির ঘ্রাণের চেয়ে খিচুরির ঘ্রাণ মুসল্লীদের বেশি আকৃষ্ট করছে বলে মনে হচ্ছে। কেউ কেউ উঁকি দিয়ে দেখছে রান্না কতদূর, শেষ হলো কিনা। তাইতো কে নবীর প্রেমে আর কে খিচুরির টানে মসজিদে এসেছে বুঝা যাচ্ছে না।
ইমাম সাহেব হুজুর রাসুলে পাক (সা.) এর জীবনী নিয়ে আলোচনা করেন। তিনি কবে কোথায় কিভাবে জন্মগ্রহণ করেছেন, তাঁর বংশ পরিচয় কি এসব বলেন। রাসুল (সা.) এর পিতার নাম, তার পিতা অর্থাৎ রাসুল (সা.) এর দাদার নাম, দাদার পিতার নাম এভাবে প্রায় বিশ জনের নাম বলেন।
আবার অনুরূপ ভাবে, রাসুল (সা.) এর মায়ের পিতা অর্থাৎ নানার নাম, নানার পিতার নাম এভাবে সিরিয়াল মোতাবেক আবার প্রায় পনের-বিশজনের নাম বলেন। কখনও কাঁদেন। কখনও হাসেন। মুসল্লীগণ কান পেতে শোনে। কখনও কাঁদে কখনও হাসে কখনও অবাক হয়। এই হাসি-কান্নার মধ্যে কে কয়জনের নাম মনে রাখতে পেরেছে জানি না।
তারপর রাসুল (সা.) কে তাঁর দাদা কেমন ভালোবাসতেন চাচা আবু তালেব কেমন ভালোবাসতেন বর্ণনা করেন। কিভাবে মক্কা হতে মদিনায় হিজরত করেছিলেন বর্ণনা করেন তবে কেন হিজরত করেছিলেন সেদিকে গেলেন না।
ইমাম সাহেব হুজুর বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা.) এর আগমন ও প্রিয়জনদের ভালোবাসা এই দুইয়ের মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখেন। আগমনের উদ্দেশ্য নিয়ে তেমন কিছু বলেন না। আলোচনার বাহিরে রাখেন রাসুল (সা.) এর দেখিয়ে দেওয়া রাষ্ট্রনীতি, অর্থনীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি ইত্যাদি অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আড়াল করেছেন বর্তমান সমাজ ব্যবস্থা ও জাহেলিয়াত যুগের সমাজ ব্যবস্থার মধ্যে সাদৃশ্যগুলো। সাম্প্রদায়িক সম্প্রীতির অবণতিতে দেশের বিভিন্ন স্থানে দাঙ্গা-হাঙ্গামার মধ্যেও কি করে ইমাম সাহেব হুজুর তার ওয়াজে রাসুল (সা.) এর দেখিয়ে যাওয়া সাম্প্রদায়িক সম্প্রীতির ধারের কাছেও গেলেন না বুঝতে পারলাম না।
খিচুরি রান্না ও প্যাকেটিং শেষ হলে বিষয়টা ইমাম সাহেব হুজুর ও পাশে বসে থাকা মসজিদ কমিটির সভাপতি সাহেবকে অবগত করা হয়। সুনিশ্চিত ভাবে অবগত হয়ে সভাপতি সাহেব বলেন, হুজুর ওদিকে সবকিছু রেডি। এখন আখেরি মোনাজাত করতে পারেন।
সভাপতি সাহেবের নির্দেশ মোতাবেক আখেরি মোনাজাত করেন ইমাম সাহেব হুজুর।
মোনাজাত শেষে খিচুরির প্যাকেট হাতে মুসল্লীরা নিজ নিজ বাড়ি ফেরে। তরুণেরা কেউ কেউ খিচুরির প্যাকেটসহ সেলফি তুলে ফেসবুকে দেয়।
এভাবে আমাদের একটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়।

-সোহাগ তানভীর
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:১৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

হযরত ইব্রাহীমের (আ.) কুরাইশ আহলে বাইতের মধ্যে হযরত আলীর (রা.) মুসলিম বিশ্বের নেতৃত্বের সময় সবচেয়ে কম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৫৯



সূরাঃ ২ বাকারা, ১২৪ নং আয়াতের অনুবাদ-
১২৪। আর যখন তোমার প্রতিপালক ইব্রাহীমকে কয়েকটি বাক্য (কালিমাত) দ্বারা পরীক্ষা করেছিলেন, পরে সে তা পূর্ণ করেছিল; তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাকে... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×