রঙের বাহার ছিলো লালে লাল। টুকটুকে লাল। পর্দার ফাঁক দিয়ে দেখছিলো এক দুষ্ট বিড়াল। লাল চাদরের বিছানায় মন তার লাল। বাতাসের দেহ হয় ওজনদার। অতঃপর পৃথিবীও দোলে কানের লাল দুলে। আটকে পড়ে চাদরে ফুটন্ত গোলাপ, জীবনের গূঢ় রহস্য। সুরের চড়ুই নাচে স্বপ্নের চূড়ায়। কেউ চোখ_কান বন্ধ করে পাশকেটে যায়। আর কেউ খোঁজে শহরময় পাথরশূন্য টেপিচাউল, সংকুচিত প্রাণের তাড়নায়। স্বপ্নের মন্জিলে নোঙর দিতে রোবট মানুষের মতো অনেকে জীবনটাকে যান্ত্রিক করে ফেলে।স্স্বপ্ন_কষ্টে মন ভারি হলে ওজনে দেহ হয় কেজু। যারা দেখে না, তারা বাঁকাচোখে পাশ কাটে। আর কেউ কেউ বুঝে না বুঝে পাশে ডাকে।আমি মূলত স্বপ্নের প্রত্যাশায় প্রতিক্ষণ হই সময়ের কাণ্ডজ্ঞানহীন এক নিবোধ। আর প্রত্যাশা করি পূর্ণিমার চাঁদে তোমার উদয়ন। যারা আমায় দেখে তারা মূলত তাদের চশমায় দেখে। দেখুক তারা তাদের মতো। তুমিও পারলে দেখতে থাকো, অথবা দমাস করে চোখ ফিরিয়ে দরাজ কণ্ঠে বলো_তুমি ছাড়া এই পৃথিবীর সবকিছু মিথ্যে। আর যদি মনে হয় সমস্যা, তবে চলো দু,জন মিলে পৃথিবীটাকে নিয়ে প্রবেশ করি কোন স্বর্গীয় বালুর দানায়।
তুমি না একদিন অভিযোগ করেছিলে
তোমার ক্ষুদ্র জীবনের ক্ষুদ্র মনে কি রয়েছে কেউ দেখে না, কেউ বুঝে না?
প্রশ্ন করেছিলে
মরীচিকার মতো মুখোমুখি হতে পারো না বলে কি কেউ ভালোবাসবে না?
কিংবা জানতে চেয়েছিলে
আমি কি তোমায় নিয়ে যাবো দূর অজান্তে ভালোবাসার নীলাভূমিতে?
সাবধান,.আমরা এখন তোমার প্রত্যাশিত পথে সামনে এগিয়ে যাবো
সংঘাত এড়িয়ে_ভালোবাসাকে পূঁজি করে
নিজের গানে সুর দিয়ে দু'জনে দ'জনার হয়ে অকুল দরিয়ায় ভাসবো
অলস চিন্তা যদি থাকে তবে সব ঝেড়ে ফেলে দাও
নতুবা খেসারত দিতে হবে কলিজে দগ্ধ করে
কারণ, এখন চোখ ফেরালে দম ফুরিয়ে যায়
দপ করে জ্বলে আগুন
অকৃপনে কাঁদায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


